1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
ডিমলায় থানার ইফতার মাহফিলে মানবপাচারকারির উপস্থিতি | দৈনিক সকালের বাণী
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন

ওসির অপসারণের দাবিতে মানববন্ধন: ডিমলায় থানার ইফতার মাহফিলে মানবপাচারকারির উপস্থিতি

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি
  • আপলোডের সময় : রবিবার, ৮ মার্চ, ২০২৬
  • ৮০ জন দেখেছেন
নীলফামারীর ডিমলা থানার ইফতার মাহফিলে আন্তর্জাতিক মানবপাচারকারি চক্রের অভিযুক্ত নুর ইসলাম (নুরুল ইসলাম)নামের এক ব্যক্তিকে আমন্ত্রণ জানিয়ে উপস্থিত রাখার অভিযোগে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)শওকত আলী সরকারের অপসারণের দাবিতে মানববন্ধন করেছেন সর্বস্তরের ছাত্র জনতা।রোববার(৮ মার্চ)বিকেলে উপজেলা সদরের স্মৃতি অম্লান চত্ত্বরে উপজেলার সর্বস্তরের ছাত্র জনতার ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।এতে বক্তব্য দেন, জাতীয় নাগরিক পার্টি নীলফামারী জেলার সাংগঠনিক সম্পাদক শাকিল প্রধান,বাংলাদেশ ছাত্রঅধিকার পরিষদ ডিমলা উপজেলা শাখা সাধারণ সম্পাদক আজিনুর রহমান।
জাতীয় ছাত্রশক্তি নীলফামারী জেলা শাখার যুগ্ম আহবায়ক উমর ফারুক,গণ অধিকার পরিষদ ডিমলা উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান রাজ,বাংলাদেশ ছাত্রঅধিকার পরিষদ ডিমলা উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শরিফ, শিক্ষক মোশাররফ হোসেনসহ অনেকেই উপস্থিত ছিলেন।মানববন্ধনের সময় ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)শওকত আলী সরকার সেখানে উপস্থিত হয়ে জানান,মানবপাচারকারি চক্রের সাথে জড়িত অভিযুক্ত ব্যক্তিকে থানার ইফতার মাহফিলে আমন্ত্রণ জানানো হয়নি।তাকে আমি চিনিনা।তিনি কিভাবে কার সাথে ইফতার মাহফিলে উপস্থিত হয়েছিলেন তাও আমি জানিনা।থানা চত্ত্বরের মসজিদে নামাজ পড়তে এসে তিনি নিজে থেকেও ইফতার মাহফিলে উপস্থিত হতে পারেন।
তবে মানববন্ধনের আয়োজকদের অভিযোগ,ডিমলা থানার ইফতার মাহফিলে ওই আন্তর্জাতিক মানবপাচারকারী চক্রের অভিযুক্ত রাতারাতি কোটি-কোটি টাকা ও অঢেল সম্পত্তির মালিক বনে যাওয়া ব্যক্তির কাছ থেকে অনৈতিক সুবিধা নিয়ে তাকে ইফতার মাহফিলে আমন্ত্রণ জানান ডিমলা থানার ওসি।তাই তারা ওসির অপসারণের দাবিসহ বিভিন্ন দাবি জানান।ইফতার মাহফিলে ওই ব্যক্তির উপস্থিতি জানাজানি হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়।রাজনৈতিক,সামাজিক,ছাত্র নেতারাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষজন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ইফতার মাহফিলের ছবি পোস্ট করে ব্যাপক সমালোচনা করেন ডিমলা থানার ওসির বিরুদ্ধে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )