1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
রাজারহাটে আন্তর্জাতিক নারী দিবস পালিত | দৈনিক সকালের বাণী
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন

রাজারহাটে আন্তর্জাতিক নারী দিবস পালিত

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি
  • আপলোডের সময় : রবিবার, ৮ মার্চ, ২০২৬
  • ৯৪ জন দেখেছেন

“আজকের পদক্ষেপ, আগামীর ন্যায় বিচার, সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার “ এ প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামের রাজারহাটে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। রবিবার সকালে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত আলোচনা সভায় রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার মো. আল ইমরান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জয়ন্তী রানী, মাসুদা বেগম, উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা হৈমন্তী রানী, অঞ্জলী রানী প্রমূখ।

বক্তারা বলেন, নারীর অধিকার প্রতিষ্ঠা, সমতা নিশ্চিতকরণ এবং নারী ও কন্যা শিশুর নিরাপদ ভবিষ্যৎ গঠনে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন। এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, এনজিও কর্মকর্তা, নারী সংগঠনের নেতৃবৃন্দ ও গণমাধ্যম কর্মী উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )