1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
ডোমার বাসীর আস্থার প্রতীক ইউএনও তন্বী | দৈনিক সকালের বাণী
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন

ডোমার বাসীর আস্থার প্রতীক ইউএনও তন্বী

ডোমার (নীলফামারী) প্রতিনিধি
  • আপলোডের সময় : শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬
  • ১৩৪ জন দেখেছেন

নীলফামারীর ডোমার উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শায়লা সাঈদ তন্বী একসঙ্গে চারটি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে প্রশংসা কুড়িয়েছেন। একজন নারী কর্মকর্তা হয়েও তিনি নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে উপজেলা প্রশাসনের গুরুত্বপূর্ণ কার্যক্রম পরিচালনা করে যাচ্ছেন। ডোমারে যোগদানের পর থেকেই তিনি উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, উপজেলা ভূমি অফিস ও ডোমার পৌরসভার দায়িত্ব দক্ষতার সঙ্গে সামলাচ্ছেন। একাধিক দায়িত্ব পালন করলেও তিনি ক্লান্ত না হয়ে সততা ও আন্তরিকতার সঙ্গে অর্পিত দায়িত্ব পালন করে যাচ্ছেন। ইতোমধ্যে তিনি একজন মানবিক ইউএনও হিসেবে ডোমার উপজেলাবাসীর কাছে সুনাম অর্জন করেছেন। বিভিন্ন সময় হতদরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন তিনি।

উপজেলায় যোগদানের পর থেকেই প্রশাসনিক কার্যক্রমে এসেছে গতি ও পরিবর্তন। বর্তমান সরকারের উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে মাঠ পর্যায়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন তিনি। সেবামূলক মনোভাব ও সহজ-সরল আচরণের কারণে সাধারণ মানুষ সহজেই তার কাছে যেতে পারেন। উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে প্রবেশের জন্য আলাদা কোনো অনুমতির প্রয়োজন হয় না; যে কেউ ইচ্ছা করলে সরাসরি তার কাছে গিয়ে নিজের সমস্যা তুলে ধরতে পারেন।
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রেক্ষাপটে নিয়মিত বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এছাড়াও অবৈধভাবে বালু উত্তোলন, ইভটিজিং, মাদক ব্যবসা, খাবার হোটেলের অনিয়ম এবং অবৈধ ইটভাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আসছেন তিনি। বিশেষ করে অবৈধ বালু ব্যবসা বন্ধে তার রয়েছে কঠোর নজরদারি।

পাশাপাশি রাস্তাঘাট নির্মাণ, সরকারের বিভিন্ন বরাদ্দ ও সহায়তা কার্যক্রম সঠিকভাবে বাস্তবায়নেও তিনি সক্রিয় ভূমিকা পালন করছেন। দিনরাত পরিশ্রম করে উন্নয়নমূলক কর্মকাণ্ড ও প্রশাসনিক দায়িত্ব পালন করে যাচ্ছেন তিনি।
দায়িত্বশীলতা, মানবিকতা ও সেবামূলক মানসিকতার কারণে ডোমার উপজেলাবাসীর কাছে ইতোমধ্যেই একজন জনবান্ধব প্রশাসনিক কর্মকর্তা হিসেবে পরিচিতি পেয়েছেন ইউএনও শায়লা সাঈদ তন্বী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )