1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
সৈয়দপুরে ট্রেনের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন নারীর মৃত্যু | দৈনিক সকালের বাণী
রবিবার, ০৩ মে ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন

সৈয়দপুরে ট্রেনের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন নারীর মৃত্যু

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
  • আপলোডের সময় : রবিবার, ১৫ মার্চ, ২০২৬
  • ১০৩ জন দেখেছেন
সবজি স্পেশাল ট্রেনের যাত্রা শুরু 

নীলফামারীর সৈয়দপুরে ট্রেনের ধাক্কায় মমেজা বেগম (৬৩) নামের এক মানসিক ভারসাম্যহীন নারীর মৃত্যু হয়েছে। গত শনিবার (১৪ মার্চ) দিবাগত রাত নয়টার দিকে শহরের উপকন্ঠে গোলাহাট বধ্যভূমি সংলগ্ন এলাকায় রেললাইনে ওই দুর্ঘটনাটি ঘটেছে। সৈয়দপুর রেলওয়ে থানা সূত্রে জানা যায়, ঘটনার দিন গত শনিবার দিবাগত রাত আনুমানিক নয়টার দিকে সৈয়দপুর – চিলাহাটি রেললাইনের উল্লিখিত এলাকা রাজশাহী থেকে ছেড়ে আসা চিলাহাটি অভিমুখী আন্তঃনগর বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন অজ্ঞাতনামা এক নারী। দ্রুতগতির আন্তঃনগর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় মাথায় ও বাম হাতের বাহুতে প্রচন্ড আঘাতপ্রাপ্ত হন।

এতে ঘটনাস্থলেই মর্মান্তিক মৃত্যু ঘটে তাঁর। পরে এলাকাবাসী মাধ্যমে খবর পেয়ে সৈয়দপুর রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মাহবুবুর রশিদ ঘটনাস্থলে পৌঁছে প্রথমে অজ্ঞাতনামা হিসেবে তাঁর মরদেহ উদ্ধার করেন। এরপর নীলফামারী আধুনিক সদর হাসপাতালের মর্গে মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন করা হয়। পরবর্তীতে রংপুর সিআইডির ক্রাইম সিনের সদস্যরা এসে নিহতের আঙুলের ছাপ নিয়ে তাঁর নাম পরিচয় শনাক্ত করেন। তাঁর নাম মমেজা বেগম (৬৩)। তিনি রংপুরের বদরগঞ্জ উপজেলার ১৫ নম্বর লোহানীপাড়া ইউনিয়নের মহদিপুর পলিপাড়ার মো. ইদ্রিস আলীর স্ত্রী।

এরপর নাম পরিচয় নিশ্চিত হয়ে তাঁর মৃত্যুর বিষয়টি পরিবারকে অবগত করা হয়। পরে খবর পেয়ে সৈয়দপুর রেলওয়ে থানায় এলে সকল আইনী প্রক্রিয়া সম্পন্ন করে স্বামী মো. ইদ্রিস আলী তাঁর স্ত্রীর মরদেহ  হস্তান্তর করা হয়। পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি বেশ কয়েক বছর যাবৎ মানসিক রোগে ভুগছিলেন। তাঁর পরিবারের পক্ষ থেকে অনেক চিকিৎসা করেও তাকে সুস্থ করা যায়নি। তাঁর এক মেয়ে সন্তান রয়েছে।

এলাকার একটি সূত্রে জানা গেছে, মানসিক ভারসাম্যহীন  মমেজা বেগম ওই দিন সন্ধ্যার পর থেকে সৈয়দপুর শহরের গোলাহাট বধ্যভূমি সংলগ্ন এলাকায় ঘোরাঘুরি করছিলেন। পরবর্তীতে রাজশাহী থেকে আসা আন্তঃনগর বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনটি দ্রæতগতিতে ঘটনাস্থল অতিক্রম করার সময় দুর্ঘটনার শিকার হন তিনি।

সৈয়দপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদ-উন নবী আন্তঃনগর বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় এক নারীর মৃত্যুর ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, মরদেহটি উদ্ধার করে  ময়নাতদন্তের পর প্রয়োজনীয়  সব আইনগত প্রক্রিয়া শেষে তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )