1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত | দৈনিক সকালের বাণী
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন

সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
  • আপলোডের সময় : রবিবার, ৫ এপ্রিল, ২০২৬
  • ১১৬ জন দেখেছেন

আনন্দরমুখর পরিবেশের মধ্যদিয়ে নীলফামারীর সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী অনুষ্ঠানমালার মধ্যে ছিল প্রধান অতিথিকে অভ্যর্থনা, দোয়া পরিচালনা, কেক কাটা, স্লাইডের মাধ্যমে প্রতিষ্ঠারে ইতিহাস তুলে ধরা, আলোচনা অনুষ্ঠান, শিক্ষক-শিক্ষিকা,কর্মচারীদের সম্মাননা প্রদান, সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৈশভোজ। গতকাল শনিবার সৈয়দপুর সেনানিবাসে প্রতিষ্ঠানের নন্দন নির্ঝর অডিটোরিয়ামে ওই বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর ২২২, পদাতিক ব্রিগেড কমান্ডার ও সৈয়দপুর সেনানিবাসের স্টেশন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ মাসউদুর রহমান পিএসসি। এতে স্বাগত বক্তব্য রাখেন সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজে অধ্যক্ষ লে. কর্নেল সৈয়দ শাফিউল ইসলাম মেরাজ। এর আগে অনুষ্ঠানের শুরুতেই প্রতিষ্ঠানের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশেষ দোয়া পরিচালনা করা হয়। দোয়া পরিচালনা করেন প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক মো. মামুনুর রশীদ। পরে স্লাইডের মাধ্যমে প্রতিষ্ঠানের ইতিহাস তুলে ধরা হয়। ইতিহাস তুলে ধরেন প্রতিষ্ঠানের ইংলিশ ভার্সন শাখার বাংলা বিষয়ের প্রভাষক শাহনাজ আক্তার মিলি ও একই শাখার বাংলা বিষয়ের সহকারী শিক্ষক মো. খাবিরুল ইসলাম। পরে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়।

কেক কাটেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর ২২২, পদাতিক ব্রিগেড কমান্ডার ও সৈয়দপুর সেনানিবাসের স্টেশন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ মাসউদুর রহমান পিএসসি। পরে প্রতিষ্ঠানিক বিভিন্ন কাজে বিশেষ অবদান ও অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের জুনিয়র বৃত্তি পরীক্ষায় অভাবণীয় ফলাফলে অবদানের স্বীকৃতিস্বরূপ ২০জন শিক্ষক, একজন কর্মচারী ও একজন প্রাক্তন শিক্ষার্থীসহ মোট ২২জনকে প্রতিষ্ঠানের পক্ষ থেকে সম্মাননা প্রদান করা হয়েছে। শেষে প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সমন্বয়ে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। সবশেষে অনুষ্ঠানে উপস্থিত সবাইকে নৈশভোজে অ্যাপায়িত করা হয়েছে।

সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের শাখার বাংলা বিভাগের প্রভাষক শামীম আল-মামুন সরকার ও বিদ্যালয় শাখার সহকারী শিক্ষক (বাংলা) ফাহমিদা ফেরদৌসীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, উপাধ্যক্ষ (কলেজ) খোন্দকার আব্দুল আলিম, উপাধ্যক্ষ (স্কুল) মো. মহসীন আলম, উপাধ্যক্ষ (ইংলিশ ভার্সন) মো. রফিকুল ইসলাম, আল্যামনাই এসোসিয়েশনের সভাপতি ও কামারপুকুর ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক মো. আব্দুর রাজ্জাকসহ সকল শিক্ষক-শিক্ষিকা ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )