1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
ইরানে পারমাণবিক হামলা চালাবে যুক্তরাষ্ট্র? যা বলল হোয়াইট হাউস | দৈনিক সকালের বাণী
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন

ইরানে পারমাণবিক হামলা চালাবে যুক্তরাষ্ট্র? যা বলল হোয়াইট হাউস

আন্তর্জাতিক ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬
  • ৫৭ জন দেখেছেন
‘আজই ইরানে সভ্যতা সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবে’— মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই হুমকির পর দেশটির ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স মন্তব্য করেন, মার্কিন বাহিনীর হাতে এমন কিছু অস্ত্র রয়েছে, যা এখনো ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়নি। তার এমন হুমকির পর বিশ্বজুড়ে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। ইরানে যুক্তরাষ্ট্র পারমাণবিক হামলা চালাতে পারে এমন আলোচনাও শুরু হয়। তবে ইরানে পারমাণবিক অস্ত্র ব্যবহারের সম্ভাবনা নাকচ করেছে হোয়াইট হাউস।

মঙ্গলবার (৭ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে মার্কিন প্রেসিডেন্টের কার্যালয় হোয়াইট হাউস বলছে, “ভাইস প্রেসিডেন্ট যা বলেছেন তাতে ‘আক্ষরিক অর্থেই’ এমন কিছুর আভাস নেই, ওহে নির্বোধের দল।”

এরআগে ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ‘আজ রাতে একটি গোটা সভ্যতা ধ্বংস হয়ে যেতে পারে, যা আর কখনো ফিরে আসবে না।’

ট্রাম্প আরও বলেন, ‘আমি চাই না এমনটা ঘটুক, কিন্তু সম্ভবত তাই ঘটবে। তবে, এখন যেহেতু একটি পূর্ণাঙ্গ ও সার্বিক শাসনব্যবস্থার পরিবর্তন ঘটেছে, যেখানে ভিন্ন, অধিকতর বুদ্ধিমান এবং কম উগ্রপন্থী মানসিকতার মানুষেরা প্রাধান্য পাচ্ছে, হয়তো বৈপ্লবিকভাবে চমৎকার কিছু একটা ঘটতে পারে।’

 

পোস্টের শেষে তিনি বলেছেন, ‘কী হবে কে জানে? আমরা আজ রাতেই তা জানতে পারব, যা বিশ্বের দীর্ঘ ও জটিল ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ একটি মুহূর্ত। ৪৭ বছরের চাঁদাবাজি, দুর্নীতি এবং মৃত্যুর অবসান ঘটবে। ইরানের মহান জনগণের মঙ্গল হোক!’

 

ট্রাম্পের এই বার্তার পর হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে এক সংবাদ সম্মেলনে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেন, ‘তাদের (ইরান) জানা উচিত, আমাদের হাতে এমন সব ব্যবস্থা রয়েছে; যা আমরা এ পর্যন্ত ব্যবহার না করার সিদ্ধান্তে অটল রয়েছি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট সেগুলো ব্যবহারের সিদ্ধান্ত নিতে পারেন এবং ইরানিরা যদি তাদের আচরণের ধারা পরিবর্তন না করেন, তাহলে তিনি অবশ্যই সেগুলো ব্যবহারের সিদ্ধান্ত নেবেন।’

তার এই মন্তব্য ঘিরে আন্তর্জাতিক বিশ্লেষকদের মধ্যে তীব্র উদ্বেগ ছড়িয়ে পড়েছে। যদিও ট্রাম্প বা ভ্যান্স সরাসরি ‘পারমাণবিক হামলা’ শব্দটি ব্যবহার করেননি, তবে তাদের বক্তব্যের তীব্রতা এবং ‘ব্যবহার না করার অস্ত্র’ সংক্রান্ত ইঙ্গিত আন্তর্জাতিক মহলে নানা প্রশ্ন তুলেছে।

বিশেষজ্ঞদের মতে, ট্রাম্প ও ভ্যান্সের এমন ভাষা সাধারণত ধ্বংসাত্মক সামরিক শক্তি ব্যবহারের ইঙ্গিত দেয়, যা পারমাণবিক অস্ত্র ব্যবহারের আশঙ্কাকেও উড়িয়ে দেয় না। কারণ একটি পুরো ‘সভ্যতা’ এক রাতে ধ্বংস করার সামর্থ্য কেবল পারমাণবিক অস্ত্রের মাধ্যমেই সম্ভব।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )