1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
বিনা মূল্যে পার্বতীপুরে কৃষকদের মাঝে পাট বীজ বিতরণ | দৈনিক সকালের বাণী
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন

বিনা মূল্যে পার্বতীপুরে কৃষকদের মাঝে পাট বীজ বিতরণ

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
  • ৪৩ জন দেখেছেন

উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাট বীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্পের আওতায় পার্বতীপুরে পাট চাষীদের মাঝে বিনামূল্যে পাট বীজ বিতরণ করা হয়েছে। উপজেলার ১০টি ইউনিয়ন ও ১টি পৌর এলাকাসহ ১ হাজার ৯৩০ কৃষকের মাঝে পাট বীজ বিতরণ করা হয়।

বুধবার (৮ এপ্রিল) উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তর কর্তৃক আয়োজিত এই অনুষ্ঠানে বিনামূল্যে পাট বীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: সাদ্দাম হোসেন। সাথে ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: মাহমুদ হুসাইন রাজু, উপজেলা সমাজ সেবা অফিসার তাপস রায় ও উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা চিত্র রঞ্জন মিত্রসহ প্রমুখ।

উদ্বোধনকালে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: সাদ্দাম হোসেন বলেন, সরকারের এই প্রণোদনার মাধ্যমে কৃষকেরা পাট চাষে আগ্রহী হবে সেই সঙ্গে ফসল উৎপাদন বৃদ্ধি পাবে। পাট আমাদের সোনালী আঁশ। পরিবেশবান্ধব এই ফসলের আবাদ বৃদ্ধিতে সরকার কৃষকদের সব ধরনের সহায়তা দিচ্ছে।

পার্বতীপুর পাট উন্নয়ন অধিদপ্তরের উপ-সহকারী কর্মকর্তা চিত্র রঞ্জন মিত্র জানান, জেআরও-৫২৪, সবুজ সোনা ও তোষা-৮ উন্নত মানের পাট বীজ ১ হাজার ৯৩০ জন পাট চাষীর প্রত্যেককে ১ কেজি করে প্রদান করা হবে। উন্নত প্রযুক্তি ও সঠিক বীজ ব্যবহারের মাধ্যমে কৃষকরা যেন লাভবান হতে পারেন, সেই লক্ষ্যেই এই প্রকল্প কাজ করে যাচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )