1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
সৈয়দপুরে একাডেমিক নতুন ভবনের উদ্বোধন | দৈনিক সকালের বাণী
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন

সৈয়দপুরে একাডেমিক নতুন ভবনের উদ্বোধন

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
  • আপলোডের সময় : শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬
  • ২১ জন দেখেছেন

নীলফামারীর সৈয়দপুরে লক্ষণপুর চড়কপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চারতলা ভিত্তির দ্বিতল নতুন ভবনের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সকাল দশটায় উপজেলা প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) বাঙ্গালীপুর ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ডে অবস্থিত বিদ্যালয় চত্বরে নতুন ভবনের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে এর শুভ উদ্বোধন করেন নীলফামারী- ৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনের সংসদ সদস্য মো. আব্দুল মুনতাকিম। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের সৈয়দপুর উপজেলা প্রকৌশলী এম এম আলী রেজা রাজু।

সৈয়দপুর উপজেলা শিক্ষা অফিসার মো. মাসুদুল হাসানের সভাপতিত্বে এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সৈয়দপুর উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও আল-ফারুক একাডেমির প্রধান শিক্ষক মো. শফিকুল ইসলাম, সেক্রেটারী মো. মাজহারুল ইসলাম, লক্ষণপুর চড়কপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সাবেক সভাপতি মো. আলমগীর হোসেন প্রামানিক, জামায়াতে ইসলামীর বাঙ্গালীপুর ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ডের সভাপতি মো. আব্দুল লতিফ প্রমুখ। অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন ও অনুষ্ঠানটি সঞ্চালনা করেন লক্ষণপুর চড়কপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধানশিক্ষক (ভারপ্রাপ্ত) মো. আমিনুর রহমান বিপু। অনুষ্ঠানে সুধীজন, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য, সকল শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। শেষে প্রধান অতিথি ফিতা কেটে ও নামফলক উন্মোচন করে বিদ্যালয় ভবনের শুভ উদ্বোধন করেন।

সৈয়দপুর উপজেলা প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্রে জানা গেছে, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের চাহিদা ভিত্তিক সরকারি প্রাথমিক বিদ্যালয় উন্নয়ন প্রকল্পের আওতায় লক্ষণপুর চড়কপাড়া সরকারি বিদ্যালয়ের চারতলা ভিত্তির দ্বিতল নতুন ভবনটি নির্মাণ করা হয়েছে। এর প্রাক্কলিক ব্যয় ধরা হয়েছিল ৮৬ লাখ ৬৩ হাজার ১৬৩ টাকা। আর চুক্তি মূল্য ছিল ৮৪ লাখ ৭৪ হাজার ৮৭৮ টাকা। গত ২০২৪ সালে শুরু হয়ে চলতি বছরের গত ১০ জানুয়ারি এটির নির্মাণ কাজ সমাপ্ত হয়। গত ১৫ জানুয়ারি এটি বিদ্যালয় কর্তৃপক্ষের কাছে হন্তান্তর করা হয়েছে। মেসার্স ডালিয়া ট্রেডিং নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান এটির নির্মাণ কাজ করেছে। এটি কাজ বাস্তবায়ন করেছে নীলফামারীর সৈয়দপুর উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )