1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
 সৈয়দপুরে ডক্টরস্ হাসপাতাল থেকে নারীর রোগীর ঝুলন্ত মরদেহ উদ্ধার | দৈনিক সকালের বাণী
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন

 সৈয়দপুরে ডক্টরস্ হাসপাতাল থেকে নারীর রোগীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
  • আপলোডের সময় : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
  • ১৬ জন দেখেছেন

নীলফামারীর সৈয়দপুরে একটি বেসরকারি হাসপাতাল ও ডায়াগনেস্টিক সেন্টার  থেকে সাথী আক্তার (২৮) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার শহরের দুপুরে বঙ্গবন্ধু সড়কের (রংপুর রোড) ডক্টরস্ হসপিটাল ও কার্ডিকেয়ার ডায়াগনস্টিক সেন্টার নামের একটি বেসরকারি হাসপাতাল থেকে মরদেহটি উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর থেকে গৃহবধূর স্বামী রায়হান ইসলাম সোহাগের কোন হদিস মিলছে না।

হাসপাতাল সূত্রে জানা যায়, সৈয়দপুর শহরের নিয়ামতপুর মুন্সিপাড়া নিমবাগান এলাকার বাসিন্দা রায়হান ইসলাম সোহাগের দ্বিতীয় স্ত্রী সাথী আক্তার। তাকে গতকাল শনিবার দিবাগত ভোর পৌণে একটি অ্যাম্বুলেন্সযোগে বেসরকারি ডক্টরস্ হসপিটাল ও কার্ডিকেয়ার ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে এসে ভর্তি করা হয়। ভর্তি হওয়ার পর কর্তব্যরত নার্সরা  আগের চিকিৎসা অনুযায়ী স্যালাইন ও ওষুধ চালু রাখেন।

কর্তব্যরত সিনিয়র স্টাফ নার্স জাহিদা বেগম ও রোহিদা বেগম জানান, ভর্তি পর রোগীর স্বামী কিছু সময় অবস্থান করে নাস্তা আনতে বের হয়ে যান। পরে সকাল সাড়ে আটটার দিকে তাঁর স্বামী এসে রোগীর সঙ্গে কথা বলে পুনরায় বাইরে চলে যান। এ সময় রোগী হাসপাতালে কক্ষে একাই ছিলেন। পরবর্তীতে সকালে গিয়ে রোগীর কক্ষের দরজা ভেতর থেকে বন্ধ পাওয়া যায়। ডাকাডাকি করেও কোন সাড়া শব্দ না পেয়ে তার স্বামীর উপস্থিতিতে হাসপাতাল কর্তৃপক্ষ দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। তখন  গৃহবধূ সাথী আক্তার গলায়  ওড়না পেঁচিয়ে ফাঁস লাগিয়ে   সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়।

ডক্টরস হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ড. হোসেন তাহমিদ ইমাম মুক্তা জানান, গৃহবধূর স্বামী রায়হান ইসলাম সোহাগ এলাকার ছেলে। সে এসে তাঁর অসুস্থ স্ত্রীকে হাসপাতালে রেখে শুধুমাত্র স্যালাইন দিতে চেয়েছিল। তাই তাকে স্যালাইন দেওয়ার ব্যবস্থা করা হয়। ঘটনার পর থেকে গৃহবধূর স্বামী রায়হান ইসলাম সোহাগের কোন হদিস মিলছে না। পরবর্তীতে তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। কিন্তু তারা হাসপাতালে না আসায় কারণে পরবর্তীতে সৈয়দপুর থানা পুলিশকে অবহিত করা হয়।

সৈয়দপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার একেএম ওহিদুন্নবী ও সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সৈয়দপুর থানার অফিসার (ওসি) মো. রেজাউল করিম রেজা বেসরকারি হাসপাতাল থেকে এক গৃহবধূর মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই প্রকৃত ঘটনা জানা যাবে।

এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে। এরপর  পরবর্তীতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )