সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারাহ ফাতেহা তাকমিলার সভাপতিত্বে এবং উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. আনোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. সাইফুল ইসলাম প্রামানিক।
এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন হাজারীহাট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. লুৎফর রহমান চৌধুরী, সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. মোখলেছুর রহমান জুয়েল, লক্ষণপুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. রেজাউল করিম রেজা, সোনাখুলী মুন্সিপাড়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. আহম্মদ আলী সরকার, আসমতিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মো. আনোয়ারুল ইসলাম শাহ্, সৈয়দপুর আল-ফারুক একাডেমির প্রধান শিক্ষক মো. শফিকুল ইসলাম, সৈয়দপুর ক্যান্টনমেন্ট বোর্ড উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. খালেকুজ্জামান, সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষক (গণিত) কাজী মো. মোস্তাকুল আমীন, সৈয়দপুর রাজ্জাকিয়া গফুরিয়া দাখিল মাদ্রাসার সুপার মো. রফিকুল ইসলাম, পশ্চিম বেলপুকুর মাঝাপাড়া বালিকা দাখিল মাদ্রসার সুপার মো. গোলাম রব্বানী প্রমুখ।
শেষে জাতীয় শিক্ষা সপ্তাহ – ২০২৬ এ ৮৬টি ক্যাটাগরিতে কৃতিত্ব অর্জনকারী ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হয়। এতে সর্বোচ্চ পুরস্কার অর্জন করেছেন সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ।
অনুষ্ঠানের প্রধান অতিথি সংসদ সদস্য মো. মুনতাকিম কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থী, শিক্ষক ও প্রতিষ্ঠানকে সনদপত্র ও ক্রেস্ট তুলে দেন।
অনুষ্ঠানের উপজেলা বিভিন্ন মাদ্রাসা, মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ, প্রধান শিক্ষক, সুপার, সহকারী শিক্ষক-শিক্ষিকাবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।