1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
ডোমারে জ্বালানি তেল ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনতে ফুয়েল কার্ড বিতরণ | দৈনিক সকালের বাণী
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন

ডোমারে জ্বালানি তেল ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনতে ফুয়েল কার্ড বিতরণ

ডোমার (নীলফামারী) প্রতিনিধি
  • আপলোডের সময় : বুধবার, ২২ এপ্রিল, ২০২৬
  • ৩৯ জন দেখেছেন
নীলফামারীর ডোমার উপজেলায় জ্বালানি তেলের সুষ্ঠু বণ্টন নিশ্চিত ও অনিয়ম রোধে বিশেষ উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন। এর অংশ হিসেবে বুধবার (২২ এপ্রিল) বিকেলে উপজেলা পরিষদ হলরুমে উপজেলার ১০টি ইউনিয়নের নিবন্ধিত ও বৈধ প্রায় ৮০০ মোটরসাইকেল চালকের মধ্যে আনুষ্ঠানিকভাবে ফুয়েল কার্ড বিতরণ করা হয়।
কার্ড বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শায়লা সাঈদ তন্বী, বিএনপির সাবেক উপজেলা সভাপতি রেয়াজুল ইসলাম কালু, উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম এবং জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী আজিজুল রহমান নিশানসহ অন্যান্য কর্মকর্তারা।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জ্বালানি তেলের সুশৃঙ্খল তদারকি নিশ্চিত করতে গত ১৫ এপ্রিল থেকে আবেদন গ্রহণ শুরু হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়, উপজেলা ভূমি অফিস ও ডোমার পৌরসভা কার্যালয়ে অফিস চলাকালীন সময়ে চালকদের তথ্য সংগ্রহ করা হয়। পরে কঠোর যাচাই-বাছাই শেষে প্রথম পর্যায়ে প্রায় ৮০০ জন বৈধ চালককে তালিকাভুক্ত করে ফুয়েল কার্ড প্রদান করা হয়েছে। পর্যায়ক্রমে আরও আবেদন যাচাই করে কার্ড বিতরণ কার্যক্রম চালু থাকবে।
নতুন এই ব্যবস্থার আওতায় কাল বৃহস্পতিবার (২৩ এপ্রিল) থেকে ডোমার উপজেলার কোনো ফিলিং স্টেশনে ফুয়েল কার্ড ছাড়া কোনো যানবাহনে জ্বালানি তেল সরবরাহ করা হবে না। এ নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্ট পাম্প মালিকদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে প্রশাসন জানিয়েছে।
প্রশাসনের মতে, ডিজিটাল ফুয়েল কার্ড চালুর ফলে তেলের মজুত ও সরবরাহ ব্যবস্থায় ভারসাম্য বজায় থাকবে এবং একই ব্যক্তি বারবার তেল সংগ্রহ করে মজুত করার প্রবণতা বন্ধ হবে। পাশাপাশি পাম্পে অনিয়ম ও তেলের অপচয় কমে আসবে।
এদিকে সাধারণ মোটরসাইকেল চালকরাও এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাদের আশা, এর ফলে পাম্পে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে তেল নেওয়ার ভোগান্তি কমবে এবং জ্বালানি সরবরাহ ব্যবস্থায় স্বচ্ছতা ফিরে আসবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )