1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
সৈয়দপুরে নিয়ামতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবনের উদ্বোধন | দৈনিক সকালের বাণী
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন

সৈয়দপুরে নিয়ামতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবনের উদ্বোধন

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
  • আপলোডের সময় : শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬
  • ২৮ জন দেখেছেন

নীলফামারীর সৈয়দপুরে নিয়ামতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন চারতলা ভিত্তির দ্বিতল ভবনের উদ্বোধন করা হয়েছে। শনিবার সৈয়দপুর উপজেলা প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) পৌরসভার ছয় নম্বর ওয়ার্ডে অবস্থিত বিদ্যালয় চত্বরে নতুন ভবনের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে এবং ফলক উন্মোচন করে এর শুভ উদ্বোধন করেন নীলফামারী- ৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনের সংসদ সদস্য মো. আব্দুল মুনতাকিম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা প্রকৌশলী এম এম আলী রেজা রাজু।

সৈয়দপুর উপজেলা সহকারী শিক্ষা অফিসার মরিয়ম নেসার সভাপতিত্বে এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী সৈয়দপুর উপজেলা শাখার নায়েবে আমীর ও আল-ফারুক একাডেমির প্রধানশিক্ষক মো. শফিকুল ইসলাম, নিয়ামতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আলহাজ¦ মো. আবদুস সামাদ শাহ, সাবেক প্রধানশিক্ষক রুখসানা প্রধান, বিদ্যালয় পরিচালনা কমিটির অভিভাবক সদস্য মো. রেজাউল ইসলাম, মো. রুবেল প্রমুখ।

অনুষ্ঠানের আলোচনার শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন নিয়ামতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধানশিক্ষক শিবলী বেগম। এর আগে অতিথিরা বিদ্যালয় চত্বরে এসে পৌঁছলে কাব স্কাউট দল গ্রান্ড ইয়েলের মাধ্যমে তাদের অভ্যর্থনা জানান। পরে অনুষ্ঠানের শুরুতেই অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।

নিয়ামতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আয়েশা সিদ্দিকার সঞ্চালনায় অনুষ্ঠানে সুধীজন, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য, সাংবাদিক, সকল শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। শেষে প্রধান অতিথি ফিতা কেটে ও নামফলক উন্মোচন করে বিদ্যালয়ের দ্বিতল নতুন ভবনের শুভ উদ্বোধন করেন।

সৈয়দপুর উপজেলা প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্রে জানা গেছে, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের চাহিদা ভিত্তিক সরকারি প্রাথমিক বিদ্যালয় উন্নয়ন প্রকল্পের আওতায় পৌরসভা এলাকায় নিয়ামতপুর সরকারি বিদ্যালয়ের নতুন চারতলা ভিত্তির দ্বিতল ভবনটি নির্মাণ করা হয়েছে। এর প্রাক্কলিক ব্যয় ধরা হয়েছিল ৮২ লাখ ২৯ হাজার ৭০২ টাকা। আর চুক্তি মূল্য ছিল ৭৯ লাখ দুই হাজার ৪৫ টাকা। গত ২০২৪ সালে বিদ্যালয়ের নতুন ভবনের কাজ শুরু হয়।

আর চলতি বছরের গত ১০ মার্চ এটির নির্মাণ কাজ শেষ হয়েছে। গত ১১ মার্চ এটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হন্তান্তর করা হয়। মেসার্স রাফি কনস্ট্রাকশন এবং ইঞ্জিনিয়ার ও এস আস সাপ্ল্ইায়ার (জেভি) ট্রেডিং নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান এটির নির্মাণ কাজ করেছে। নীলফামারীর সৈয়দপুর উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এটির কাজ বাস্তবায়ন করেছে।

নিয়ামতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়টি বিগত ১৯৪৮ সালে স্থাপিত হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )