1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
রাজারহাটে পার্টনার কংগ্রেস ২০২৬ অনুষ্ঠিত | দৈনিক সকালের বাণী
সোমবার, ০৪ মে ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন

রাজারহাটে পার্টনার কংগ্রেস ২০২৬ অনুষ্ঠিত

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি
  • আপলোডের সময় : সোমবার, ৪ মে, ২০২৬
  • ২০ জন দেখেছেন
কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় ‘পার্টনার কংগ্রেস ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৪ মে) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ কংগ্রেস অনুষ্ঠিত হয়।
২০২৫-২৬ অর্থবছরের প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন,এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) কর্মসূচির আওতায় এ আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মিজ্ তানজিলা তাসনিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো: আব্দুল্লাহ আল মামুন। বিশেষ অতিথি ছিলেন,পার্টনার প্রোগ্রামের সিনিয়র মনিটরিং অফিসার অশোক কুমার রায় (রংপুর অঞ্চল) এবং ডিএই’র অতিরিক্ত উপপরিচালক (শস্য) মেহেদী হাসান। স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি অফিসার মোছা: সাইফুন্নাহার সাথী।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কৃষি সম্প্রসারণ অফিসার মো: মাইদুল ইসলাম। প্রধান অতিথি তার বক্তব্যে নিরাপদ খাদ্য উৎপাদনের ওপর গুরুত্বারোপ করে বলেন, সবাই নিরাপদ খাবার পেতে চায়। এজন্য কৃষকদের মাটিতে অতিরিক্ত রাসায়নিক সার ব্যবহার থেকে বিরত থেকে জৈব সার ব্যবহারে গুরুত্ব দিতে হবে। তিনি পার্টনার কংগ্রেসকে একটি শক্তিশালী সংগঠন হিসেবে গড়ে তোলার আহ্বান জানান এবং কৃষকদের ন্যায্য দাবির পক্ষে থাকার আশ্বাস দেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )