1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
রাজারহাটে অভিযানে অবৈধ জাল ধংস | দৈনিক সকালের বাণী
বুধবার, ০৬ মে ২০২৬, ০৯:২২ অপরাহ্ন

রাজারহাটে অভিযানে অবৈধ জাল ধংস

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি
  • আপলোডের সময় : বুধবার, ৬ মে, ২০২৬
  • ১৯ জন দেখেছেন

কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় অবৈধ মৎস্য আহরণ রোধে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়েছে। বুধবার (০৬ মে ২০২৬) উপজেলার চাকিরপশার বিল এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ করা হয়েছে,যা স্থানীয়ভাবে আলোচনার সৃষ্টি করেছে।

 

অভিযান সূত্রে জানা গেছে,দীর্ঘদিন ধরে চাকিরপশার বিলসহ আশপাশের জলাশয়ে অবৈধভাবে চায়না দুয়ারি জাল (ফিক্সড ইঞ্জিন) ব্যবহার করে মাছ শিকার করা হচ্ছিল। এতে করে প্রাকৃতিকভাবে মাছের প্রজনন ব্যাহত হচ্ছিল এবং স্থানীয় মৎস্যসম্পদ হুমকির মুখে পড়ছিল। এমন অভিযোগের প্রেক্ষিতে প্রশাসন এ অভিযান পরিচালনা করেন।

মোবাইল কোর্টের অভিযানে মোট ১৯ (উনিশ)টি চায়না দুয়ারি জাল জব্দ করা হয়। জব্দকৃত এসব জালের আনুমানিক বাজারমূল্য প্রায় ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

অভিযান চলাকালে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি),সামিউর রহমান ও উপজেলা মৎস্য অফিসার মো: এমদাদুল হক।

সংশ্লিষ্টরা জানান,নিষিদ্ধ জালের ব্যবহার সম্পূর্ণরূপে বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। একইসঙ্গে স্থানীয় জেলেদের সচেতন করতে বিভিন্ন কার্যক্রমও অব্যহত থাকবে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে,দেশের মৎস্যসম্পদ রক্ষায় আইন প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধির ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )