1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
বর্ণাঢ্য আয়োজনে রংপুরে এশিয়া পোস্টের উদ্বোধন | দৈনিক সকালের বাণী
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন

বর্ণাঢ্য আয়োজনে রংপুরে এশিয়া পোস্টের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক
  • আপলোডের সময় : সোমবার, ১১ মে, ২০২৬
  • ১৫ জন দেখেছেন

“নিরপেক্ষ সাংবাদিকতার অঙ্গীকারে আধুনিক গণমাধ্যম” এই প্রতিপাদ্য নিয়ে বর্ণাঢ্য আয়োজনে রংপুরে অনলাইন ও মাল্টিমিডিয়া গণমাধ্যম এশিয়া পোস্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১২ টায় রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (আরসিসিআই) হলরুমে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। এসময় এশিয়া পোস্টের রংপুর প্রতিনিধি খন্দকার রাকিবুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য মাহবুবুর রহমান বেলাল। আমন্ত্রিত অতিথি ছিলেন, রংপুর সাংবাদিক ইউনিয়ন (আরপিউজে) সভাপতি সালেকুজ্জামান সালেক, গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির উচ্চতর পরিষদ সদস্য হানিফুর রহমান সজিব, রিপোর্টার্স ক্লাব রংপুরের সভাপতি শাহ বায়েজিদ আহমেদ।

প্রধান অতিথির বক্তব্যে এমপি মাহবুবুর রহমান বেলাল এশিয়া পোস্টকে স্বাগত জানিয়ে বলেন, সমাজের অন্ধকার দিকগুলো সামনে আসতে হবে। অন্ধকারের জীবগুলো সামনে আনতে হবে। অন্ধকারকে যারা ধরে রাখতে চায়, অন্ধকারকে আমাদের সমাজ ছড়িয়ে দিতে চায়, আমাদের সমাজকে নষ্ট করতে চায়, ধ্বংস করতে চায়, দেশপ্রেমের বিরুদ্ধে অবস্থান নিতে চায়, দেশের বিরুদ্ধে অবস্থান নিতে চায়, তাদেরকে উন্মোচন করতে হবে কলমের মাধ্যমে। আমি মনে করি তাহলেই জাতি সংগঠিত হবে, জাতি তার দায়িত্ব বুঝবে এবং অন্ধকার জগতের লোকগুলো দুর্বল হবে। তাহলেই আমরা এগিয়ে যাবো ইনশাআল্লাহ। এসময় আরো বক্তব্য দেন আমাদের প্রতিদিনের সম্পাদক মাহবুবুর রহমান হাবু, দেশ টেলিভিশনের রংপুর ব্যরো প্রধান ও কালেরকন্ঠের জ্যেষ্ঠ প্রতিবেদক রফিকুল ইসলাম, রংপুর মহানগর ছাত্রশিবির সেক্রেটারি সাজ্জাদুর রহমান, ছাত্রদলের রংপুর জেলা সাধারণ সম্পাদক আফতাবউজ্জামান সুজন।

টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশন রংপুরের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মুকুল, বৈষম্যবিরোধী সাংবাদিক আন্দোলনের সাধারণ সম্পাদক শরিফা আক্তার শিউলি, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন রংপুরের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আফজাল, ইঞ্জিনিয়ার শেখ রেজওয়ান, রংপুর চেম্বার অব কমার্সের ডিরেক্টর রশিদুস সুলতান বাবলু, শ্রমিক কল্যাণ ফেডারেশন রংপুর মহানগর সাধারণ সম্পাদক শাহানত আলী, জামায়াতে ইসলামী রংপুর মহানগর যুব বিভাগের সেক্রেটারি ফরহাদ মন্ডল। এসময় রংপুর শহরে কর্মরত প্রায় শতাধিক গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )