1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
রেগে গেলে সঙ্গে সঙ্গে যা করবেন: শায়খ আহমাদুল্লাহর পরামর্শ | দৈনিক সকালের বাণী
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন

রেগে গেলে সঙ্গে সঙ্গে যা করবেন: শায়খ আহমাদুল্লাহর পরামর্শ

ধর্ম ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ১৫ মে, ২০২৬
  • ১৪ জন দেখেছেন

কারো প্রতি রাগ হলে তাৎক্ষণিক তা প্রকাশ না করে যতটা সম্ভব সময় নেওয়ার পরামর্শ দিয়েছেন জনপ্রিয় ইসলামি আলোচক শায়খ আহমাদুল্লাহ। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি বলেন, রাগের প্রকাশ যত বিলম্বে হবে, রাগ তত নিয়ন্ত্রণে থাকবে এবং এর পরিণতিও হবে তত সুন্দর। শায়খ আহমাদুল্লাহ উল্লেখ করেন, বেশিরভাগ ক্ষেত্রে রাগ মানুষের চিন্তা করার ক্ষমতা নষ্ট করে দেয়।

রাগ যখন ঠান্ডা হয়, কেবল তখনই মানুষ সুস্থ মস্তিষ্কে চিন্তা করতে পারে। তাই রাগ কমার আগে হুট করে কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত নয়; কারণ এমন সিদ্ধান্তের কারণে পরবর্তীতে মানুষকে লজ্জিত হতে হয়।
জীবনমুখী ও মনস্তাত্ত্বিক এই পরামর্শটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক ইতিবাচক সাড়া ফেলেছে। ব্যক্তিজীবনে শান্তি বজায় রাখতে রাগের সময় ধৈর্য ও সংযমের এই কৌশলটি নেটিজেনদের কাছে বেশ প্রশংসিত হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )