1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
বাংলাদেশ সরকার সীমান্তের নিরাপত্তা দিতে ব্যার্থ- নাসিরুদ্দিন পাটওয়ারী | দৈনিক সকালের বাণী
বুধবার, ২০ মে ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন

বাংলাদেশ সরকার সীমান্তের নিরাপত্তা দিতে ব্যার্থ- নাসিরুদ্দিন পাটওয়ারী

হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ২৯ জন দেখেছেন
এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটওয়ারী বলেছেন বাংলাদেশের সীমান্তের লোকজন চোরাচালানের সাথে জড়িত নয়। সীমান্তে সাধারণ লোকজন কাজ করতে গেলে ভারতীয় বিএসএফ গুলি করে হত্যা করে। তখন বাংলাদেশী বিজিবি প্রেস বিজ্ঞপ্তির নামে প্রোপাগান্ডা ছড়ায়। এগুলো হলো ভারতীয় বয়ান। বাংলাদেশ সরকার সীমান্তের নিরাপত্তা দিতে ব্যার্থ।
তিনি মঙ্গলবার লালমনিরহাটের হাতীবান্ধার আমঝোল সীমান্তে ভারতের অভ্যান্তরে গিয়ে বিএসএফ’র গুলিতে নিহত খাদেমুল ইসলামের পরিবারের সাথে স্বাক্ষাত শেষে গণমাধ্যমকে এসব কথা বলেন।
নাসিরুদ্দিন পাটওয়ারী বলেন, র‌্যাব তৈরী হয়েছে বিরোধী দলের নেতাদের দমন করার জন্য। আর বিজিবিকে সীমান্তে অস্ত্র ছাড়া বসিয়ে রাখা হয়েছে ভারতের বয়ানে।
তিনি বলেন, সীমান্তে প্রতিরোধ গড়ে তুলতে হবে, লাশ নিয়ে মিছিল করতে হবে। ভারতের সাথে যুদ্ধ হলে ভারত বাংলাদেশের সাথে পারবে না। পরে নাসিরুদ্দিন পাটওয়ারী নিহত খাদেমুলের কবর জিয়ারত করেন।
তিনি তারেক রহমানের সমালোচনা করে বলেন, জিয়াউর রহমান ও খালেদা জিয়া ভারতের গোলামীর বিরুদ্ধে লড়াই করেছেন। আর তারেক রহমান ভারতের গোলামী করছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )