1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
ব্যারিস্টার নওশাদ জমিরের পক্ষে তেঁতুলিয়ায় ১১১টি প্রতিষ্ঠানে অনুদান প্রদান | দৈনিক সকালের বাণী
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন

ব্যারিস্টার নওশাদ জমিরের পক্ষে তেঁতুলিয়ায় ১১১টি প্রতিষ্ঠানে অনুদান প্রদান

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬
  • ১৪ জন দেখেছেন
পঞ্চগড়-১ আসনের মাননীয় সংসদ সদস্য ব্যারিস্টার নওশাদ জমিরের পক্ষ থেকে তেঁতুলিয়া উপজেলার ১১১টি ধর্মীয় (মসজিদ ও মন্দির) এবং শিক্ষা প্রতিষ্ঠানে সর্বমোট ২ কোটি ৯৫ লক্ষ টাকার অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
​এ উপলক্ষে আয়োজিত এক চেক বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম শাহিন।
​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল তানভীর প্রধান এবং জেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ।
​বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন:উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ মিয়া, উপজেলা যুবদল আহ্বায়ক খন্দকার আবু নোমান এনাম,সদস্য সচিব জাকির হোসেন, উপজেলা কৃষক দল সভাপতি তাজুল ইসলাম তাজ, উপজেলা ছাত্রদল সাবেক সভাপতি সাইদুর রহমান বাবলু মিয়া,৩নং সদর ইউনিয়ন এমপি প্রতিনিধি তাজউদ্দীন,১নং বাংলাবান্ধা ইউনিয়ন বিএনপি সাবেক সভাপতি রাসেদ সরকার,৩নং সদর তেঁতুলিয়া ইউনিয়ন বিএনপি সাবেক সাধারণ সম্পাদক তোজাম্মেল হোসেন বিপ্লব।
​এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং অনুদানপ্রাপ্ত ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা কমিটির প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
​অনুষ্ঠানে বক্তারা বলেন, এলাকার ধর্মীয় ও শিক্ষার মানোন্নয়নে সংসদ সদস্য ব্যারিস্টার নওশাদ জমিরের এই অনুদান অনন্য ভূমিকা রাখবে। তারা এই মহতী উদ্যোগের জন্য সংসদ সদস্যের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এলাকার উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। পরে অতিথিবৃন্দ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের হাতে অনুদানের চেক তুলে দেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )