1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
হৃদয়ে সৈয়দপুরের উদ্যোগে অসহায় ও দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ | দৈনিক সকালের বাণী
বুধবার, ২৭ মে ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন

হৃদয়ে সৈয়দপুরের উদ্যোগে অসহায় ও দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
  • আপলোডের সময় : বুধবার, ২৭ মে, ২০২৬
  • ২৮ জন দেখেছেন
নীলফামারীর সৈয়দপুরে সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন হৃদয়ে সৈয়দপুর  এর কাশিরাম ইউনিয়ন শাখার উদ্যোগে গরীব ও অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।  বুধবার বিকাল তিনটায় উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের  হাজারীহাট স্কুল অ্যান্ড কলেজ   প্রাঙ্গণে ওই ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা  হয়।
সংগঠনের কাশিরাম বেলপুকুর  ইউনিয়ন শাখার প্রধান  উপদেষ্টা ও হাজারীহাট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. লুৎফর রহমান চৌধুরী  উপস্থিত থেকে অসহায় ও দুঃস্থ মানুষের হাতে ওই ঈদ সামগ্রী তুলে দেন।
এ সময় সংগঠনের উপদেষ্টা শরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. নাজমুল হক, যুগ্ম সম্পাদক নাহিদ নীল, সাংগঠনিক সম্পাদক আজাহার ইসলাম, কোষাধ্যক্ষ কাজী নাঈম, সদস্য নুরনবী ইসলাম, আবির ইসলাম ও আরিফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন ।সংগঠনের কাশিরাম ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক নাজমুল হক বলেন, সমাজের অসহায় ও সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই হৃদয়ে সৈয়দপুর সংগঠনের মূল লক্ষ্য। মানবিক মূল্যবোধকে সামনে রেখে সংগঠনটি দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী কার্যক্রম পরিচালনা করে আসছে।
সংগঠনের নেতৃবৃন্দ জানান, ভবিষ্যতেও অসহায় মানুষের কল্যাণে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে ।
অনুষ্ঠানে অসহায় ও নিম্ন আয়ের মানুষের মাঝে বিভিন্ন ধরনের ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )