1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
খানসামায় কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ | দৈনিক সকালের বাণী
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন

খানসামায় কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : সোমবার, ২২ জুন, ২০২৬
  • ২৭ জন দেখেছেন

দিনাজপুরের খানসামা উপজেলায় অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় খরিপ-২ মৌসুমে উফশী রোপা আমন ধান, হাইব্রিড কাঁচামরিচ, শীতকালীন পেঁয়াজ বীজ (কন্দ) ও গ্রীষ্মকালীন পেঁয়াজ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ/চারা ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

সোমবার সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা কৃষি অফিসারের কার্যালয়ে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে উপজেলার ৩ হাজার ৫০০ জন কৃষকের মাঝে কৃষি উপকরণ বিতরণ করা হয়।

উপজেলা কৃষি অফিসার ইয়াসমিন আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুজ্জামান সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও ভাবকী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল আলম তুহিন।

এসময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী,সংবাদ কর্মী ও উপজেলার বিভিন্ন এলাকার কৃষক-কৃষাণীরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, কৃষি উৎপাদন বৃদ্ধি ও কৃষকদের সহায়তায় সরকার বিভিন্ন প্রণোদনা কার্যক্রম বাস্তবায়ন করছে। এর মাধ্যমে কৃষকদের উৎপাদন খরচ কমবে এবং খাদ্য উৎপাদন আরও বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )