1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
দেবীগঞ্জে ট্রাক চাপায় শিশুর মৃত্যু | দৈনিক সকালের বাণী
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন

দেবীগঞ্জে ট্রাক চাপায় শিশুর মৃত্যু

দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬
  • ১৯ জন দেখেছেন

‎পঞ্চগড়ের দেবীগঞ্জে কাভার্ড ট্রাকের চাপায় ঊর্মি (৪) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে দেবীগঞ্জ পৌর শহরের করতোয়া সেতুর পশ্চিম প্রান্তে এ দুর্ঘটনা ঘটে। ‎নিহত ঊর্মি উপজেলার দেবীডুবা ইউনিয়নের দারারহাট ডাক্তারপাড়া এলাকার ক্ষিতীশ চন্দ্র রায়ের মেয়ে।

‎পরিবার ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকালে স্ত্রী সবিতা রানীকে চিকিৎসকের কাছে দেখানোর জন্য মেয়ে উর্মীকে নিয়ে দেবীগঞ্জের একটি বেসরকারি ক্লিনিকে আসেন ক্ষিতীশ চন্দ্র রায়। চিকিৎসা শেষে বাড়ি ফেরার আগে করতোয়া সেতুর পশ্চিম পাশে অবস্থিত শ্রী শ্রী গৌড়ী মঠ মন্দিরসংলগ্ন এলাকায় কিছুক্ষণ বিশ্রাম নিচ্ছিলেন তারা।

‎এ সময় পরিবারের অগোচরে ঊর্মি সেতুতে ওঠার সিঁড়ি বেয়ে উপরে উঠে মূল সড়কে চলে যায়। পরে হঠাৎ করেই রাস্তা পার হওয়ার চেষ্টা করলে পঞ্চগড় থেকে ঢাকাগামী একটি কাভার্ড ট্রাকের নিচে চাপা পড়ে সে। ‎প্রত্যক্ষদর্শীদের চিৎকারে তার বাবা-মা ছুটে এসে রাস্তার ওপর মেয়ের নিথর দেহ দেখতে পান। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. আব্দুল আলীম তাকে মৃত ঘোষণা করেন। ‎শিশুটির আকস্মিক মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে আসে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায়ও হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়।

‎প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার পর কাভার্ড ট্রাকের চালক নিজেই গাড়ি থামিয়ে শিশুটিকে উদ্ধার করার চেষ্টা করেন। পরে ট্রাকটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে বলে জানা গেছে।
‎দেবীগঞ্জ থানা পুলিশ জানায়, এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকলে প্রয়োজনীয় সুরতহাল প্রতিবেদন সম্পন্ন করে শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )