1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
নীলফামারীতে বিশ্ব পরিবেশ দিবস পালিত | দৈনিক সকালের বাণী
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন

নীলফামারীতে বিশ্ব পরিবেশ দিবস পালিত

নীলফামারী অফিস
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬
  • ২৯ জন দেখেছেন

‘আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা’ শ্লোগানে নীলফামারী নানা আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে। দিবসটি ঘিরে র‌্যালি, আলোচনা সভা, প্রতিযোগিতায় বিজয়ীদের গাছের চারা ও পুরস্কার বিতরণ করা হয়।

বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে বেলুন উড়িয়ে দিবসের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। পরে একটি র‌্যালি বের হয়ে সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের সভাকক্ষে আলোচনা সভায় মিলিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নুজহাত তাসনীম আওনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।

পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল মামুন এতে স্বাগত বক্তব্য দেন। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার এবিএম ফয়জুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বিসিক জেলা কার্যালয়ের উপ-ব্যবস্থাপক নুরেল হক, ক্লাসিক্যাল হ্যান্ডমেইড বিডি লিমিটের সহকারী মহাব্যবস্থাপক আসাদুজ্জামান আসাদ, নাসিব জেলা সভাপতি আব্দুল মোমেন।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন, পরিবেশ সুরক্ষায় আমাদের সকলকে সচেষ্ট থাকতে হবে। পরিবেশ দূষণ রোধে শিল্প কলকারখানাগুলো যাতে নিয়ম মেনে চলে সে বিষয়ে প্রশাসক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

পরে পরিবেশ দিবস উপলক্ষ্যে শিশুদের নিয়ে অনুষ্ঠিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী ১৪জনকে গাছের চারা ও ক্রেস্ট প্রদান করা হয়। জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে কর্মসূচিতে সরকারি দফতরের কর্মকর্তা ছাড়াও এনজিও প্রতিনিধি গণমাধ্যম কর্মী, পরিবেশ কর্মীরা অংশ নেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )