1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
সৈয়দপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত | দৈনিক সকালের বাণী
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন

সৈয়দপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
  • ২৪ জন দেখেছেন
নীলফামারীর সৈয়দপুর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ জুলাই)  বেলা ১১টায়  সৈয়দপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভা কক্ষে ওই সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন  সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভাপতি ফারাহ ফাতেহা তাকমিলা।
এতে অন্যান্যদের মধ্যে আলোচনায় অংশ নেন সৈয়দপুর উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মো. আবু কায়েস বিন আজিজ, সৈয়দপুর ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর (টিআই) মো. মাহফুজার আলম, থানার পুলিশ পরিদর্শক (তদন্ত)  বাদল কুমার সরকার, বীর মুক্তিযোদ্ধা  মো. ইউনুছ আলী সরকার, সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহীন আকতার শাহীন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সৈয়দপুর উপজেলা শাখার ভারপ্রাপ্ত আমীর  মো. শফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলাম, সৈয়দপুর  প্রেস ক্লাবের আহবায়ক শওকত হায়াত শাহ্, সৈয়দপুর মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক শিউলি বেগম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির (দুপ্রক) সাধারণ সম্পাদক সাংবাদিক তোফাজ্জল হোসেন লুতু, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সৈয়দপুর পৌর শাখার আহবায়ক মো. জাবেদ আত্তারী প্রমুখ।
এর আগে সভার শুরুতেই সভাপতি ইউএনও ফারাহ ফাতেহা তাকমিলা স্বাগত বক্তব্য দেন। সেই সঙ্গে তিনি গত মে মাসের আইনশৃঙ্খলা কমিটির সভার কার্যবিবরণী ও সিদ্ধান্তসমূহ বিস্তারিতভাবে তুলে ধরেন।
সভায় আলোচনায় অংশ নিয়ে বক্তারা শহরের যানজট, মাদক ও চুরি,ছিনতাই প্রতিরোধ ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।
সভায় বক্তারা শহরের ফুটপাত দখলমুক্ত ও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের সামনে অবৈধভাবে বসা দোকানপাট উচ্ছেদ করে  গুরুত্বপূর্ণ সড়ড়ের যানজট নিরসনে বলিষ্ঠ ভূমিকা রাখার জন্য ইউএনও ও পৌর  প্রশাসক ফারাহ ফাতেহা তাকমিলাকে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানান।
সেই সঙ্গে শহরের বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা ও মাদবদ্রব্য সেবন বন্ধে কার্যকরী পদক্ষেপ নেওয়ার জন্য আইনশৃঙ্খলাবাহিনীর প্রতি উদাত্ত আহবান জানান।
সভায় সৈয়দপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাব্বির হোসেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ধীমান ভুষণ, উপজেলা সমাজসেবা অফিসার নুর মোহাম্মদসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক দলের  নেতৃবৃন্দ, সাংবাদিক, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, জনপ্রতিনিধিরা  উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )