1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
সৈয়দপুরে জুলাই শহিদ দিবস পালিত | দৈনিক সকালের বাণী
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন

সৈয়দপুরে জুলাই শহিদ দিবস পালিত

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
  • ২১ জন দেখেছেন

নীলফামারীর সৈয়দপুরেও নানা কর্মসূচির মধ্যদিয়ে জুলাই শহিদ দিবস -২০২৬ পালিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) দিবসটি পালন উপলক্ষে সৈয়দপুর উপজেলা প্রশাসন আয়োজিত কর্মসূচির মধ্যে ছিল শহিদ সাজ্জাদ হোসেনের কবর জিয়ারত, তাঁর কবরে পুষ্পমাল্য অর্পণ, বিশেষ দোয়া ও আলোচনা সভা।

বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত জুলাই শহিদ দিবসের আলোচনা সভায় সভাপতিত্ব করেন সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারাহ ফাতেহা তাকমিলা। এতে অন্যান্যদের মধ্যে আলোচনায় অংশ নেন, সৈয়দপুর উপজেলা সহকারী (ভূমি) কমিশনার মো. সাব্বির হোসেন, থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রেজাউল করিম রেজা, উপজেলা প্রকৌশলী এম এম আলী রেজা রাজু, সৈয়দপুরের শহিদ সাজ্জাদ হোসেনের পিতা মাওলানা  মো. আলমগীর হোসেন, বিএনপির সৈয়দপুর রাজনৈতিক জেলা শাখার সভাপতি অধ্যক্ষ মো. আব্দুল গফুর সরকার, সাধারণ সম্পাদক শাহীন আকতার শাহীন, সাংগঠনিক সম্পাদক এম এ পারভেজ লিটন, জামায়াতে ইসলামী সৈয়দপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক ওয়াজেদ আলী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) পৌর শাখার আহবায়ক জাবেদ আত্তারী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি একরামুল হক বিজয় প্রমুখ। আলোচনা সভায় বক্তারা বলেন, জুলাই হচ্ছে বাংলাদেশের ইতিহাসে একটি অনন্য অধ্যায়।

দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে ২৪ এর গণঅভ্যুত্থান ইতিহাস সৃষ্টি করেছে। গণআন্দোলন চলাকালে জুলাই শহিদদের আত্মত্যাগ এবং জুলাই  যোদ্ধাদের অবদান জাতি সারাজীবন স্মরণ করবে।  এর আগে সকালে সৈয়দপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাব্বির হোসেনের নেতৃত্বে শহরের হাতিখানা গোরস্থানে শহিদ সাজ্জাদ হোসেনের কবরে পুষ্পমাল্য অর্পন করা হয়। এর পর সেখানে শহিদ সাজ্জাদ হোসেনের কবর জিয়ারত ও বিশেষ মোনাজাত করা হয়েছে। এ সব কর্মসূচিতে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনীতিবিদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের  ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এছাড়াও জুলাই শহিদ দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে  নীলফামারীর সৈয়দপুর সেনানিবাসে অবস্থিত বাংলাদেশ আর্মি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়, সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজ,ইন্টারন্যাশনাল স্কুলসহ উপজেলা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পৃথক পৃথক আলোচনা সভা  অনুষ্ঠিত হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )