1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
রংপুর ছাত্রশিবিরের অফিস এক যুগ পর উদ্বোধন | দৈনিক সকালের বাণী
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন

রংপুর ছাত্রশিবিরের অফিস এক যুগ পর উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক
  • আপলোডের সময় : রবিবার, ৬ অক্টোবর, ২০২৪
  • ১৫৭ জন দেখেছেন
ছাত্রশিবিরের অফিস উদ্বোধন

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের পতনের পর রংপুর মহানগরীতে দলীয় কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। এর আগে আওয়ামী লীগ সরকারের শাসনামলে ২০১৩ সালে রংপুর নগরীর শাপলা চত্বরে দলীয় কর্মসূচিকে ঘিরে ছাত্রশিবিরের সাথে পুলিশ ও সরকার দলীয় সংগঠনের নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটে। ওই সময় কার্যালয়ে ভাংচুর ও অগ্নিসংযোগ করে লুটপাট চালায় আওয়ামী লীগের কর্মী-সমর্থকেরা। ঘটনার দীর্ঘ এক যুগ (১২ বছর ১০ মাস ২৮ দিন) পর  শুক্রবার (৪ অক্টোবর) সন্ধ্যায় রংপুর নগরীর শাপলা চত্বর হাজীপাড়া টার্মিনাল রোড এলাকায় রংপুর মহানগর ছাত্রশিবিরের কার্যালয়ে পুনরায় দলীয় কার্যক্রম শুরু হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ১৯৭৭ সালের রংপুরের প্রথম শহর সভাপতি আব্দুর রহমান মুসা। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও রংপুর মহানগর শাখার সভাপতি মো. রাজিবুর রহমান পলাশ।  এতে সভাপতিত্ব করেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও রংপুর মহানগর সভাপতি মো. গোলাম জাকারিয়।

আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য ও রংপুর-দিনাজপুর অঞ্চলের সহকারী পরিচালক অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল, জামায়াতে ইসলামীর রংপুর মহানগর আমীর এটিএম আজম খান, জামায়াতে ইসলামীর রংপুর মহানগর নায়েবে আমীর আনোয়ারুল ইসলাম, জামায়াতে ইসলামীর রংপুর মহানগর সেক্রেটারি মো. ওবায়দুল্লাহ সালাফীসহ  ছাত্রশিবিরের সাবেক ও বর্তমান দায়িত্বশীল নেতৃবৃন্দ। সঞ্চালনায় ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের রংপুর মহানগর সেক্রেটারি মো. নুরুল হুদা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )