1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
‘হাসিনার সঙ্গে রাষ্ট্রপতির কথা হয়েছে এমন কোনো তথ্য নেই’ | দৈনিক সকালের বাণী
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন

‘হাসিনার সঙ্গে রাষ্ট্রপতির কথা হয়েছে এমন কোনো তথ্য নেই’

সকালের বাণী ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ২৭ জুলাই, ২০২৬
  • ১৬ জন দেখেছেন
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সদ্য পদত্যাগ করা রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন লন্ডনে চিকিৎসা নিতে গিয়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ফোনে কথা বলেছেন— এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি।

রোববার (২৬ জুলাই) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। স্বরাষ্ট্র মন্ত্রী বলেন, ইন্টারনেটের এই যুগে কথা বলতে চাইলে লন্ডনে যেতে হয় না। এখান থেকেই বলা যায়।

রাষ্ট্রপতি হওয়ার আগে তার বিরুদ্ধে থাকা অভিযোগ নিয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, সেই সময় তার বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে, সেটা সেই সময়কার বিষয়। সেটা আইন অনুসারে চলবে।

তিনি আরও বলেন, রাষ্ট্রপতির দায়িত্ব পালনের সময় স্বৈরাচারী শাসনামলের শেষ দিকে, অন্তর্বর্তী সরকারের পুরোটা সময় এবং বর্তমান রাজনৈতিক সরকারের সময়ে তিনি বিধিবিধান ও সংবিধান অনুসারে দায়িত্ব পালন করেছেন। আমরা রাষ্ট্রপতির সহযোগিতা পেয়েছি।

 

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সংবিধান অনুসারে তিনি প্রিভিলেজড; তার (ইমিউনিটি) দায়মুক্তি আছে। ফৌজদারি অপরাধ বা অন্য বিষয়ে আদালতে তার বিরুদ্ধে মামলা করা যায় না। এর বাইরে যদি কেউ বক্তব্য দিয়ে থাকেন, সেই স্বাধীনতা তাদের আছে। দিতে পারেন। কিন্তু আমলে নেওয়ার মতো কিছু দেখি না।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )