


কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মাদকের বিস্তার প্রতিরোধে মানববন্ধন করেছে এলাকাবাসী। বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে জয়মনিরহাট বাসস্ট্যান্ডে ঘন্টাব্যাপি এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। জয়মনিরহাট ইউনিয়ন ও তার পার্শবর্তী এলাকায় সচেতন যুব সমাজের আয়োজনে মানব বন্ধনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক, রাজনৈতীক ব্যাক্তিবর্গসহ নানা শ্রেণীর পেশার হাজারও মানুষ অংশগ্রহণ করেন।
জয়মনিরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল ওয়াদুদের সভাপতিত্বে মাদক নির্মূলে বক্তব্য রাখেন ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন, ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ আজিম উদ্দিন, উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী আলাউদ্দিন মন্ডল, সিনিয়র সদস্য কাজী নিজাম উদ্দিন, এনসিপির উপজেলা সমন্বয়ক মাহফুজুল ইসলাম কিরণ, জয়মনিরহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজিম উদ্দিন, জয়মনিরহাট মহিউদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম ফজলুল হক, ইউনিয়ন জামায়াতের আমীর মিজানুর রহমান, ওলামা পরিষদ নেতা নজরুল ইসলাম, যুবদল নেতা হাবিবুর রহমান হাবিব, বনিক সমিতি নেতা শাহজালালসহ অনেকে।
সার্কেল এ এস পি মুনতাসির মামুন মুন তার বক্তব্যে বলেন” মাদকের বিস্তার রোধে সবার আগে সচেতন হতে হবে পরিবারকে তারপর সমাজ অতঃপর সুনাগরিকদের। তিনি মাদকসেবী ও মাদক কারবারি ধরতে মব সৃষ্টি না করে পুলিশের সাহায্য নেয়ার পরামর্শ দেন