1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
ফুলবাড়ীতে গাঁজা সেবনের দায়ে ৩ যুবকের ৬ মাসের কারাদণ্ড | দৈনিক সকালের বাণী
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন

ফুলবাড়ীতে গাঁজা সেবনের দায়ে ৩ যুবকের ৬ মাসের কারাদণ্ড

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬
  • ৩২ জন দেখেছেন

কুড়িগ্রামের ফুলবাড়ীতে গাঁজা সেবনের অপরাধে তিন যুবককে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে ফুলবাড়ী সদর ইউনিয়নের কুটি চন্দ্রখানা গ্রামে মাদক ব্যবসায়ী লিটনের বসতবাড়িতে অভিযান চালিয়ে গাঁজা সেবনরত অবস্থায় তাদের আটক করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ফুলবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ার হোসাইন প্রত্যেককে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন, উপজেলার উত্তর কুটি চন্দ্রখানা গ্রামের মৃত বিনোদ চন্দ্রের ছেলে চন্দন কুমার (২৮), আজোয়াটারী গ্রামের আমিনুর রহমানের ছেলে আতিকুর রহমান (২৮) এবং নাগেশ্বরী উপজেলার পূর্ব শুকাতি গ্রামের খোকন চন্দ্রের ছেলে কৃষ্ণচন্দ্র (২৭)।

ফুলবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ার হোসাইন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দণ্ডপ্রাপ্তদের সাজা পরোয়ানামূলে কুড়িগ্রাম জেলা কারাগারে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )