1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
বোচাগঞ্জের নাফানগর এসডিজি গ্রাম উদ্বোধন | দৈনিক সকালের বাণী
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:২৯ অপরাহ্ন

বোচাগঞ্জের নাফানগর এসডিজি গ্রাম উদ্বোধন

বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : সোমবার, ১০ আগস্ট, ২০২৬
  • ১০ জন দেখেছেন
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}
দেশের তিন জেলার তিনটি গ্রামকে আধুনিকায়নের লক্ষ্যে পাইলট প্রকল্পের আওতায় দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার নাফানগর ইউনিয়নের নাফানগর গ্রামকে এসডিজি গ্রাম হিসেবে উদ্বোধন করা হয়েছে।
১০ আগস্ট সোমবার দুপুরে বোচাগঞ্জ উপজেলার নাফানগর টেকনিক্যাল কলেজ মাঠে বাংলাদেশ পরিকল্পনা কমিশনের বাস্তবায়নে এবং দিনাজপুর জেলা প্রশাসন ও বোচাগঞ্জ উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে এসডিজি গ্রামের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সঙ্গে সরাসরি কথা বলেন দিনাজপুর জেলা প্রশাসক রফিকুল ইসলাম, স্থানীয় আদিবাসী শিশু আরতী মুর্মু ও দিনাজপুর জেলা পরিষদের প্রশাসক মোফাজ্জল হোসেন দুলাল।
এ সময় দিনাজপুর জেলা পুলিশ সুপার জেদান আল মুসা, বোচাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মারুফ হাসান, সহকারী কমিশনার (ভূমি) সাজিদ তানভি শোভন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক সফিকুল আলম, নাফানগর ইউপি চেয়ারম্যান শাহনেয়াজ পারভেজ শাহান, সেতাবগঞ্জ পৌর বিএনপির সভাপতি নওসাদ আলীসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )