1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
সুন্দরগঞ্জে মোটরসাইকেলসহ গ্রেফতার-২ | দৈনিক সকালের বাণী
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন

সুন্দরগঞ্জে মোটরসাইকেলসহ গ্রেফতার-২

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
  • আপলোডের সময় : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬
  • ৮ জন দেখেছেন

গাইবান্ধার সুন্দরগঞ্জে চোরাই ২ মোটরসাইকেলসহ ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার জিয়াডাঙ্গা গ্রামের মো. খবির উদ্দিনের ছেলে মো. শাকিল মিয়া (২৫) ও একই উপজেলার কুঠিপাড়া গ্রামের মৃত মতিউর রহমানের ছেলে মো. সোহেল রানা (৩৫)।

গ্রেফতারকালে তাদের কাছ থেকে হোন্ডা হর্নেট ১৬০আর ও টিভিএস অ্যাপাচি আরটিআর ১৫০ মডেলের দুটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। গতকাল বৃহস্পতিবার ২ টার দিকে বিষয়টি নিশ্চিত করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন মোহাম্মদ আমানুল্লাহ্। তিনি বলেন, এর আগে গত বুধবার রাতে উপজেলার কঞ্চিবাড়ী ইউনিয়নের দুলাল (তৈলীপাড়া) গ্রামের কুদ্দুস মিয়ার বাড়ির পাশ থেকে তাদের ২ জনকে মোটরসাইকেলসহ গ্রেফতার করা হয়। এ সময় অপর ২ জন আসামি পালিয়ে যায়।

তারা হলেন- গাইবান্ধা সদর উপজেলার লেংগা বাজার (দুলার ভিটা) গ্রামের মৃত দুলা মিয়ার ছেলে মো. কালাম মিয়া (৪৮) ও সুন্দরগঞ্জ উপজেলার শান্তিরাম ইউনিয়নের পাঁচগাছি শান্তিরাম মজুমদার হাট এলাকার মো. রুহুল আমিনের ছেলে মো. রুবেল মিয়া (৩৫)। পলাতক ২ জন আসামিকে গ্রেফতারে অভিযান চলছে।

পাশাপাশি গ্রেফতারকত ২ জনকে আসামিকে আইনি প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানোর হয়েছে। ওসি শাহীন মোহাম্মদ আমানুল্লাহ আরও বলেন- গ্রেফতারকৃতদের কাছে কোনো বৈধ কাগজপত্র না থাকায় স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে মোটরসাইকেল দুটি জব্দ করা হয়। উদ্ধার হওয়া হোন্ডা হর্নেট ১৬০আর-এর আনুমানিক মূল্য ১ লাখ ৮০ হাজার টাকা এবং টিভিএস অ্যাপাচি আরটিআর ১৫০-এর মূল্য ১ লাখ ৩০ হাজার টাকা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )