1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
পীরগঞ্জে শহিদ আবু সাঈদ স্মৃতি কমিউনিটি পাঠাগার উদ্বোধন করেন - ড. হোসেন জিল্লুর  | দৈনিক সকালের বাণী
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন

পীরগঞ্জে শহিদ আবু সাঈদ স্মৃতি কমিউনিটি পাঠাগার উদ্বোধন করেন – ড. হোসেন জিল্লুর 

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
  • ৫ জন দেখেছেন
তত্ত্বাধায়ক সরকারের সাবেক শিক্ষা ও বাণিজ্য উপদেষ্টা এবং পিপিআরসি’র নির্বাহী চেয়ারম্যান ড. হোসেন জিল্লুর রহমান বলেছেন, তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে জ্ঞানচর্চায় সম্পৃক্ত করতে হবে। প্রত্যন্ত এলাকায় পাঠাগার গড়ে উঠলে শিক্ষার্থীদের বই পড়ার সুযোগ বাড়বে এবং একটি সচেতন প্রজন্ম তৈরি হবে।
৩০ শে আগষ্ট রোববার  দুপুরে পীরগঞ্জ উপজেলার জাফরপাড়ায় শহীদ আবু সাঈদ স্মৃতি কমিউনিটি পাঠাগার উদ্বোধন কালে প্রধান অতিথি হিসেবে পাঠাগারটির উদ্বোধন কালে তিনি এ মন্তব্য করেন। তিনি আরও বলেন, শহীদ আবু সাঈদের নাম ও তঁার আত্মত্যাগ নতুন প্রজন্মের কাছে স্মরণীয় করে রাখতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ। তঁার স্মৃতি ধরে রেখে জ্ঞানভিত্তিক সমাজ গড়ে তোলাই আমাদের প্রত্যাশা।
অনুষ্ঠানে শহীদ আবু সাঈদের বাবা মো. মকবুল হোসেন এর সভাপতিত্বে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। শেষে তিনি পাঠাগারে বই উপহার দেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )