1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
রাষ্ট্রায়ত্ত তিন ব্যাংকের এমডির নিয়োগ বাতিল | দৈনিক সকালের বাণী
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন

রাষ্ট্রায়ত্ত তিন ব্যাংকের এমডির নিয়োগ বাতিল

সকালের বাণী ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৪ জন দেখেছেন

রাষ্ট্রায়ত্ত তিন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পদে থাকা কর্মকর্তাদের চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করেছে সরকার।

বুধবার (২ সেপ্টেম্বর) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব আফরোজা আক্তার রিবা স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে অগ্রণী ব্যাংক, বেসিক ব্যাংক ও বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসির (বিডিবিএল) তিন এমডির নিয়োগ বাতিলের এ নির্দেশনা দেওয়া হয়।History

নিয়োগ বাতিল হওয়া কর্মকর্তারা হলেন—অগ্রণী ব্যাংক পিএলসির এমডি ও সিইও মো. আনোয়ারুল ইসলাম, বেসিক ব্যাংক পিএলসির এমডি ও সিইও মো. কামরুজ্জামান খান এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসির (বিডিবিএল) এমডি ও সিইও মো. জসীম উদ্দিন।

প্রজ্ঞাপনে বলা হয়, সংশ্লিষ্ট ব্যাংকের পরিচালনা পর্ষদের সঙ্গে সম্পাদিত চুক্তি অনুযায়ী এমডি ও সিইওদের চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিলের জন্য সরকারের সুপারিশ ও সম্মতি জ্ঞাপন করা হয়েছে। ব্যাংক কোম্পানি আইন এবং পরিচালনা পর্ষদের সঙ্গে সম্পাদিত চুক্তিপত্র অনুযায়ী এ বিষয়ে প্রয়োজনীয় পরবর্তী বিধিগত কার্যক্রম গ্রহণ করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।

অগ্রণী ব্যাংকের এমডি ও সিইও মো. আনোয়ারুল ইসলাম ২০২৪ সালের ৩ নভেম্বর দায়িত্ব গ্রহণ করেন। এর আগে একই বছরের ২১ অক্টোবর অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে তিন বছরের জন্য ব্যাংকটির সর্বোচ্চ নির্বাহী পদে নিয়োগ দেওয়া হয়।

অন্যদিকে, একই সিদ্ধান্তের আওতায় বেসিক ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান খানের চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদও বাতিল করা হয়েছে।

সেই সাথে রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসির (বিডিবিএল) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জসীম উদ্দিনের চুক্তিভিত্তিক নিয়োগও বাতিল করেছে সরকার।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )