1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
ডোমারে পৃথক ঘটনায় দুইজনের মরদেহ উদ্ধার | দৈনিক সকালের বাণী
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন

ডোমারে পৃথক ঘটনায় দুইজনের মরদেহ উদ্ধার

ডোমার (নীলফামারী) প্রতিনিধি
  • আপলোডের সময় : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৬ জন দেখেছেন
নীলফামারীর ডোমারে পৃথক ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের পশ্চিম বোড়াগাড়ী গ্রামে নিজ বাড়ির গোয়ালঘর থেকে সুমন রায় (২১) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। তিনি ওই গ্রামের বাবলু রায়ের ছেলে এবং পেশায় রাজমিস্ত্রি ছিলেন।
পুলিশ জানায়, সুমন রায় ঢাকায় রাজমিস্ত্রির কাজ করতেন। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে প্রতিবেশীরা গোয়ালঘরে তার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। সুমন রায় ঢাকায় রাজমিস্ত্রির কাজ করতেন। গত ৭ সেপ্টেম্বর তিনি ঢাকা থেকে বাড়িতে ফেরেন। পরে পরিবারের সদস্যরা আত্মীয়ের বাড়িতে বেড়াতে গেলে বাড়িতে একা ছিলেন তিনি। বুধবার সকাল ১০টা ৩০ মিনিটের দিকে প্রতিবেশীরা গোয়ালঘরে তার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। প্রাথমিকভাবে আত্মহত্যার কারণ জানা যায়নি।
ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুল্লাহ জানান, এ ঘটনায় পরিবারের কোনো অভিযোগ না থাকায় প্রয়োনীয় প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
অপরদিকে, ডোমার উপজেলার কাজিরহাট এলাকায় চিলাহাটি এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার ভোর ৫টা ৪৫ মিনিটে সৈয়দপুর থেকে চিলাহাটির উদ্দেশে ছেড়ে যাওয়া চিলাহাটি এক্সপ্রেসের নিচে কাটা পড়ে তিনি মারা যান।
স্থানীয়রা জানান, মঙ্গলবার রাত ১০টার দিকে ওই ব্যক্তিকে কাজীরহাট বাজার এলাকায় ঘোরাফেরা করতে দেখা যায়। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে স্থানীয়দের ধারণা। খবর পেয়ে সৈয়দপুর রেলওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় কার্যক্রম শুরু করে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )