শনিবার (১২ সেপ্টেম্বর) উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে জিপিএ-৫ প্রাপ্ত শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।
ছাত্রশিবির ফুলবাড়ী উপজেলা সভাপতি মিরাজ হোসেনের সভাপতিত্বে এবং সেক্রেটারি বেলাল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ছাত্রশিবির কুড়িগ্রাম জেলা সেক্রেটারি মোবাশ্বের রাশেদ্বীন। বিশেষ অতিথি ছিলেন জেলা ছাত্রকল্যাণ সম্পাদক বাইজিদ খান। প্রধান আলোচক ছিলেন সাবেক ছাত্রনেতা ইঞ্জিনিয়ার আব্দুস সালাম সুজা।
বক্তারা জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, ভালো ফলাফলের পাশাপাশি নৈতিকতা, সততা, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধ ধারণ করে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। ভবিষ্যতে দেশ ও জাতির কল্যাণে ভূমিকা রাখার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান তারা।
অনুষ্ঠান শেষে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক, বই ও উপহারসামগ্রী তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ফুলবাড়ী থানা পূর্ব শাখা ছাত্রশিবিরের সভাপতি আহসান হাবিব ও সেক্রেটারি মিনহাজুল ইসলাম তাক্বী। এ সময় অভিভাবক, শিক্ষার্থী, স্থানীয় সুধীজন এবং সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।