1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
ডোমারে মৌসুমের প্রথম কুয়াশা, ভোরে সাদা চাদরে মোড়ানো জনপদ | দৈনিক সকালের বাণী
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১১ অপরাহ্ন

ডোমারে মৌসুমের প্রথম কুয়াশা, ভোরে সাদা চাদরে মোড়ানো জনপদ

ডোমার (নীলফামারী) প্রতিনিধি
  • আপলোডের সময় : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৭ জন দেখেছেন
নীলফামারীর ডোমার উপজেলায় মৌসুমের প্রথম কুয়াশার দেখা মিলেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) ভোর থেকে উপজেলার বিভিন্ন এলাকা ঘন কুয়াশায় আচ্ছন্ন হয়ে পড়ে। কুয়াশার কারণে দূরের গাছপালা, ঘরবাড়ি ও সড়কপথ স্পষ্টভাবে দেখা যাচ্ছিল না।
ভোরের দিকে মাঠ-প্রান্তর, ফসলি জমি ও খোলা স্থানগুলো কুয়াশার সাদা চাদরে ঢেকে যায়। এতে প্রকৃতিতে এক মনোরম দৃশ্যের সৃষ্টি হলেও কিছুটা কমে যায় দৃশ্যমানতা। যানবাহনের চালকদের হেডলাইট জ্বালিয়ে সতর্কতার সঙ্গে চলাচল করতে দেখা গেছে।
স্থানীয়রা জানান, চলতি মৌসুমে এটাই প্রথম উল্লেখযোগ্য কুয়াশা। কয়েকদিন ধরে রাতের তাপমাত্রা কিছুটা কমতে শুরু করলেও বুধবার ভোরে কুয়াশার উপস্থিতি শীতের আগমনী বার্তা হিসেবে দেখা দিয়েছে।
আবহাওয়া পর্যবেক্ষকদের মতে, রাতের তাপমাত্রা কমে যাওয়া এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় ভোরে কুয়াশা সৃষ্টি হয়। আগামী দিনগুলোতে তাপমাত্রা আরও কমে গেলে কুয়াশার পরিমাণ বাড়তে পারে।
এদিকে মৌসুমের প্রথম কুয়াশায় ভোরের ডোমার যেন নতুন এক রূপে ধরা দিয়েছে প্রকৃতিপ্রেমীদের কাছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )