1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
সৈয়দপুরে উদীচীর উদ্যোগে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৯ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান   | দৈনিক সকালের বাণী
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন

সৈয়দপুরে উদীচীর উদ্যোগে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৯ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান  

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
  • আপলোডের সময় : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৪ জন দেখেছেন
চলতি বছরের (২০২৬ সাল) মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় উত্তীর্ণ বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠীর সৈয়দপুর শাখার নয়জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেয়া হয়েছে। গত বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় শহরের সাহেবপাড়াস্থ সংগঠনের নিজস্ব কার্যালয়ের ওই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী সৈয়দপুর শাখার সভাপতি ওস্তাদ মো. জান্নাতুল ইসলাম কবিরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কুমার অপু বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন সংগঠনের উপদেষ্টা ম. আ. শামীম, উপদেষ্টা সাংবাদিক এম  আর আলম ঝন্টু,  উপদেষ্টা মাহবুব হোসেন,  উপদেষ্টা মোসলেমা সামাদ, সহ-সভাপতি  মো. শফিউল ইসলাম রঞ্জু, শেখ রোবায়েতুর রহমান রোবায়েত,  প্রকৌশলী  মোমিনুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানের আলোচনা সভা শেষে কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেয়া হয়েছে। শেষে সংগঠনের সাহিত্য সম্পাদক রাজিয়া সুলতানা ফারহানা ও সদস্য প্রকৌশলী মোমিনুল ইসলমের যৌথ সঞ্চালনায় একটি সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।  এতে উদীচী শিল্পী গোষ্ঠীর শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি, উদীচী শিল্পী গোষ্টীর সদস্য-সদস্যা, অভিভাবক, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )