1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
গাইবান্ধায় জাতীয় নিরাপদ সড়ক দিবস | দৈনিক সকালের বাণী
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১১:১৩ অপরাহ্ন

গাইবান্ধায় জাতীয় নিরাপদ সড়ক দিবস

গাইবান্ধা অফিস
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
  • ১ জন দেখেছেন

নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ সবার আগে বাংলাদেশ এই স্লোগানকে সামনে রেখে জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উদ্যাপন উপলক্ষ্যে শিক্ষার্থীদের অংশগ্রহণে সচেতনতামূলক কার্যক্রম গাইবান্ধায় অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ গাইবান্ধার আয়োজনে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ গাইবান্ধার মোটরযান পরিদর্শক মো. কামাল আহমেদ কাজল সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেন।

বৃহস্পতিবার গাইবান্ধা ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে জাতীয় নিরাপদ সড়ক উপলক্ষ্যে সচেতনতামূলক বিষয়ে আলোচনা করা হয়। এর আগে গত বুধবার গাইবান্ধা তুলসীঘাট কাশিনাথ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে এ বিষয়ে আলোচনা করে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ গাইবান্ধা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )