1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
ভূরুঙ্গামারীতে ভুয়া ডিবি পুলিশ গ্রেফতার | দৈনিক সকালের বাণী
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন

ভূরুঙ্গামারীতে ভুয়া ডিবি পুলিশ গ্রেফতার

ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
  • আপলোডের সময় : রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
  • ৬ জন দেখেছেন
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পুলিশের অভিযানে মমিনুল ইসলাম (২৯) নামে এক ভুয়া ডিবি সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৭ অক্টোবর) রাতে  তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মমিনুল উপজেলার সদর ইউনিয়নের বাগভাণ্ডার সোনাতলী এলাকার শফিকুল ইসলামের ছেলে। মমিনুল ডিবি পুলিশের পরিচয়ে দীর্ঘদিন থেকে বিভিন্ন অপকর্ম করে আসছিলেন বলে একাধিক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

পুলিশ জানায়, মমিনুল দীর্ঘদিন থেকে ডিবি পুলিশ পরিচয়ে মানুষকে ভয়ভীতি দেখিয়ে টাকা-পয়সা হাতিয়ে নিয়ে প্রতারণা করতেন। তিনি নিরীহ মানুষকে কখনো মাদক মামলার আসামি, কখনো নারী ও শিশু নির্যাতন মামলার আসামি করার ভয় দেখিয়ে টাকা হাতিয়ে নিত। তার বিরুদ্ধে ভূরুঙ্গামারী থানায় একটি চুরির মামলা রয়েছে।

ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মুনতাসির মামুন মুন বলেন, ‘ডিবি পুলিশ পরিচয়ে ভয়ভীতি প্রদর্শন করে এক বৃদ্ধের কাছ থেকে অর্থ হাতিয়ে নেয়ার সময় মমিনুলকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )