1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
পুলিশ অপরাধীর বন্ধু নয়-মোর্শেদ আলম | দৈনিক সকালের বাণী
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন

পুলিশ অপরাধীর বন্ধু নয়-মোর্শেদ আলম

নীলফামারী অফিস
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪
  • ১৬৫ জন দেখেছেন
পুলিশ অপরাধীর বন্ধু নয়

নীলফামারীর সৈয়দপুর থানার আয়োজনে ‘ওপেন হাউস ডে’ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে থানা প্রাঙ্গণে অনুষ্ঠিত উন্মুক্ত এই সভায় প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ মোর্শেদ আলম। সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) ফইম উদ্দিন এতে সভাপতিত্ব করেন।

 

 

বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরে ই আলম সিদ্দিকী, অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুর, সৈয়দপুর জেলা বিএনপির সভাপতি আব্দুল গফুর সরকার ও সাধারণ সম্পাদক শাহিন আকতার, উপজেলা জামায়াতের আমির হাফেজ মাওলানা মোহাম্মদ আব্দুল মুনতাকিম। প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মোহাম্মদ মোর্শেদ আলম বলেন, পুলিশ অপরাধীর বন্ধু নয়। অপরাধ করলে কোন ছাড় পাবে না। আমরা সবাই মিলে এগিয়ে এলে অপরাধ কর্মকান্ড শুণ্যের কোটায় নিয়ে আসা সম্ভব। ওপেন হাউস ডে শেষে শহরের একটি পুজামন্ডপ পরিদর্শণ করেন পুলিশ সুপার মোর্শেদ আলম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )