1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
নীলফামারীতে ট্রাক্টরের ধাক্কায় ভ্যান চালকের মৃত্যু | দৈনিক সকালের বাণী
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন

নীলফামারীতে ট্রাক্টরের ধাক্কায় ভ্যান চালকের মৃত্যু

নীলফামারী অফিস
  • আপলোডের সময় : শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬
  • ২৫ জন দেখেছেন

নীলফামারীর কিশোরগঞ্জে বালু বোঝাই ট্রাক্টরের ধাক্কায় রবিউল ইসলাম (২৫) নামে এক ভ্যান চালকের মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে কিশোরগঞ্জ উপজেলা পরিষদ সংলগ্ন শিশু নিকেতন স্কুল ও কলেজের সামনে এই ঘটনা ঘটে। নিহত রবিউল নিতাই ইউনিয়নের পানিয়ালপুকুর খোলাহাটি এলাকার মৃত. নিজাম উদ্দিনের ছেলে। স্থানীয়রা জানান, মালামাল নিয়ে কিশোরগঞ্জ বাজারের দিকে যাচ্ছিলেন ভ্যান চালক রবিউল।

 

ঘটনাস্থলে একই দিকে যাওয়া বালু বোঝাই ট্রাক্টর ভ্যানে ধাক্কা দিলে গুরুত্বর আহত তিনি। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা দেন।
কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) লুৎফর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, প্রয়োজনীয় প্রক্রিয়া শেষ করে পরিবারের কাছে মৃতদেহ হস্তান্তর করা হবে। দুর্ঘটনায় জড়িত ট্রাক্টরটি জব্দ করা হয়েছে।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )