1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
গঙ্গাচড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন | দৈনিক সকালের বাণী
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন

গঙ্গাচড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
  • ৭ জন দেখেছেন
রংপুরের গঙ্গাচড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. মাহফুজার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেসমিন আক্তার।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও জেসমিন আক্তার বলেন, প্রাণিসম্পদ খাত আমাদের গ্রামীণ অর্থনীতি ও মানুষের পুষ্টি চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। গঙ্গাচড়ার অনেক মানুষ গবাদিপশু ও হাঁস-মুরগি পালনের মাধ্যমে জীবিকা নির্বাহ করেন। খামারিদের আধুনিক ও বিজ্ঞানসম্মত পদ্ধতিতে পশুপালনে উদ্বুদ্ধ করতে হবে।
প্রাণীর রোগ প্রতিরোধ, নিয়মিত টিকাদান এবং সঠিক পরিচর্যার বিষয়ে সচেতনতা বাড়াতে হবে। প্রাণিসম্পদ বিভাগের সেবাগুলো যেন প্রান্তিক খামারিদের কাছে পৌঁছে যায়, সে বিষয়ে সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে।
সভাপতির বক্তব্যে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. মাহফুজার রহমান বলেন, প্রাণিসম্পদ খাতের উন্নয়নে খামারিদের প্রশিক্ষণ, উন্নত জাতের পশুপালন এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ।
গবাদিপশু ও হাঁস-মুরগির রোগ প্রতিরোধে নিয়মিত টিকাদান ও সঠিক পরিচর্যা নিশ্চিত করতে হবে। খামারিরা কোনো সমস্যায় পড়লে প্রাণিসম্পদ দপ্তরের সঙ্গে যোগাযোগ করবেন। আমরা চিকিৎসা, পরামর্শ ও প্রয়োজনীয় কারিগরি সেবা প্রদানের মাধ্যমে খামারিদের পাশে থাকার চেষ্টা করছি। নিরাপদ প্রাণিজ আমিষ উৎপাদন ও খামারিদের স্বাবলম্বী করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলেমুল বাসার, উপজেলা কৃষি কর্মকর্তা রুবেল হোসেন, গঙ্গাচড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর ছবুর, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাহাঙ্গীর আলম এবং উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আপেল মাহমুদ।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সুযোগ্য উপজেলা সমবায় কর্মকর্তা আতাবুজ্জামান চয়ন।
এ সময় বক্তারা প্রাণিসম্পদ খাতের উন্নয়নে খামারিদের প্রশিক্ষণ, আধুনিক প্রযুক্তির ব্যবহার, প্রাণীর স্বাস্থ্য সুরক্ষা এবং নিরাপদ প্রাণিজ আমিষ উৎপাদনের ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা বলেন, প্রাণিসম্পদ খাতের বিকাশ গ্রামীণ কর্মসংস্থান সৃষ্টি ও দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে ভূমিকা রাখবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )