1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
পীরগঞ্জে গৃহবধূকে হত্যা, গ্রেপ্তার ৩ | দৈনিক সকালের বাণী
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৮:০০ অপরাহ্ন

পীরগঞ্জে গৃহবধূকে হত্যা, গ্রেপ্তার ৩

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪
  • ১৯৩ জন দেখেছেন
গৃহবধূকে হত্যা, গ্রেপ্তার ৩

রংপুরের পীরগঞ্জে বুলবুলি বেগম নামের এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার (১৪ অক্টোবর) দুপুরে এ ঘটনায় তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে রোববার পীরগঞ্জ উপজেলার চতরা ইউনিয়নের কাঙ্গুরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, রোববার দুপুরে উপজেলার চতরা ইউনিয়নের কাঙ্গুরপাড়া গ্রামের সাহাবুল মিয়ার স্ত্রী বুলবুলি বেগম (৪০), খুশী মিয়ার স্ত্রী মমতা বেগম (৪৫) রান্নার জন্য জ্বালানী সংগ্রহে স্থানীয় একটি ইউক্যালিপটাস গাছের বাগানে শুকনো পাতা সংগ্রহ করতে (কুড়াতে) যান। সেখানে তাদের মাঝে ঝগড়া হয়। উভয়ের মারপিটের একপর্যায়ে বুলবুলি বেগম মাথায় গুরুতর আঘাত পেলে হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে চিকিৎসারত অবস্থায় বুলবুলি বেগম আজ সোমবার মারা যান।

এ ঘটনায় বুলবুলির মেয়ে জেসমিন আক্তার বাদি হয়ে ঘাতক মমতা বেগম ও তার স্বামী খুশি মিয়া এবং প্রতিবেশি পারভীন বেগমের নামে একটি হত্য মামলা দায়ের করেন। পীরগঞ্জ থানার ওসি এমএ ফারুক বলেন, মরদেহ ময়নাতদন্ত করার জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )