


রংপুরের কাউনিয়া রেলওয়ে পুলিশের মাদক বিরোধী অভিযান চালিয়ে ৩ কেজি ৫০০ গ্রাম গাঁজা সহ ২ জন মাদক কারবারি কে গ্রেফতার করছে রেলওয়ে পুলিশ। বুধবার (১৫ অক্টোবর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে লালমনিরহাট হতে ছেড়ে আসা সান্তাহার গামী কাউনিয়া রেলওয়ে ১নং প্ল্যাটফর্মে ২ নং লাইনে আসা ট্রেনের বগি নং ২১২১ হতে তাদের কে গ্রেফতার করা হয়েছে। পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার রহিমপুর গ্রামের আলাউদ্দিন (৬৫) ও স্ত্রী বেবি খাতুন কে গ্রেফতার করেন। ওই সময় তাদের কাছে ৩কেজি ৫০০ গ্রাম উদ্ধার করা হয়।
কাউনিয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ি ইনচার্জ ফারুক হোসেন বলেন, লালমনিরহাট হতে ছেড়ে আসা সান্তাহার গামী ২০ নং মেইল টেনটি সকাল ০৭/১৫ ঘটিকায় কাউনিয়া রেলওয়ে স্টেশনে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে দুইজন কে আটক করা হয়েছে। আটককৃত ব্যাক্তি দ্বয়ের বিরুদ্ধে লালমনিরহাট রেলওয়ে থানায় মাদক আইনে মামলা করা হয়েছে।