1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
গ্রেপ্তার আতঙ্কে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা | দৈনিক সকালের বাণী
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন

গ্রেপ্তার আতঙ্কে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা

সকালের বাণী ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪
  • ১৫৮ জন দেখেছেন
গ্রেপ্তার আতঙ্কে কর্মকর্তা-কর্মচারীরা

আন্দোলন প্রত্যাহার করার পরও পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তাদের চাকরিচ্যুতি ও দেশের বিভিন্ন সমিতিতে যৌথ বাহিনীর তৎপরতায় গ্রেপ্তার আতঙ্কে রয়েছেন কর্মকর্তা কর্মচারীরা। 

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) রাতে আটক হওয়া আন্দোলনের ৬ জন সমন্বয়ককে শুক্রবার আদালতে নেওয়া হলে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকার বিশেষ আদালত। তিন দিনের রিমান্ড আদেশ পাওয়া কর্মকর্তারা হলেন, প্রকৌশলী রাজন কুমার দাস (এজিএম, মুন্সীগঞ্জ), দীপক কুমার সিংহ (ডিজিএম, কুমিল্লা), আসাদুজ্জামান ভূঁইয়া (ডিজিএম, ব্রাহ্মণবাড়িয়া), বেলাল হোসেন (ডিজিএম, সিরাজগঞ্জ), রাহাত (ডিজিএম, মাগুরা), মনির হোসেন (এজিএম, নেত্রকোণা)।

 

পরবর্তীতে অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলমের অনুরোধে সমিতির কর্মকর্তা কর্মচারীদের দাবি পূরণে আলোচনা এবং আটকদের ছেড়ে দেওয়ার আশ্বাসে আলোচনার আহ্বানে সাড়া দিয়ে কর্মসূচি প্রত্যাহার করে নেওয়া হয়।

বিবৃতিতে আরও বলা হয়, অত্যন্ত দুঃখের বিষয়, কর্মসূচি প্রত্যাহারের পরও রাতেই আরও ৪ জনকে চাকরিচ্যুত করা হয় এবং আরইবি হতে আইনশৃঙ্খলা বাহিনীর নিকট অসত্য তথ্য প্রদান করায় বিভিন্ন পল্লী বিদ্যুৎ সমিতিতে গতরাত ও আজকে সারাদিন ধর পাকড় চালিয়ে হয়রানি করা হচ্ছে। ধর-পাকড় ও মামলায় আতঙ্কে সমিতির কর্মকর্তা কর্মচারীরা স্টেশনে অবস্থান করতে পারছেন না। এমন অবস্থায় গ্রাহক প্রান্তে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করা সচল রাখা নিয়েও অনিশ্চয়তা দেখা দিয়েছে।

 

 

বিবৃতিতে বলা হয়, গ্রাহকের সঙ্গে সংশ্লিষ্টতা কিংবা জবাবদিহিতা না থাকায় আরইবি কর্তৃক সীমাহীন দুর্নীতির মাধ্যমে নিম্নমানের বৈদ্যুতিক মালামাল ক্রয় করে ভঙ্গুর বিতরণ ব্যবস্থা ও অবকাঠামোর কারণে গ্রাহকদের ভোগান্তি পোহাতে হয়। বোর্ডের অনিয়ম ও অদক্ষতার মাশুল দিতে হয় জনগণকে এবং দায় নিতে হয় সমিতিকে। সমিতিগুলোকে শোষণ করা, হেয় প্রতিপন্ন ও হয়রানি করায় আরইবির কর্মকাণ্ডে কর্মকর্তা/কর্মচারীদের মনে ক্ষোভের সৃষ্টি হয়। এই পরিস্থিতিতে সংকটের সমাধান না করে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা/ কর্মচারীদের হয়রানির কারণে ও মামলার ভয়ে আতঙ্কিত হয়ে অনেকেই কর্মস্থলে অবস্থান করার সাহস পাচ্ছেন না। এই অবস্থা চলতে থাকলে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হতে পারে।

 

 

এ অবস্থায়, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত রাখার স্বার্থে কর্মীদের কর্মস্থলে অবস্থান করা প্রয়োজন। চলমান সংকট নিরসনে সরকারের হস্তক্ষেপ কামনা করছি। অন্যথায়, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটলে এর দায়ভার পল্লী বিদ্যুৎ সমিতিগুলো বহন করবে না।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )