


বাংলাদেশ এলপিজি অটোগ্যাস স্টেশন এন্ড কনভার্শন ওয়ার্কশপ ওনার্স এসোসিয়েশন- এর “সদস্য সংগ্রহ এবং রংপুর জোনাল মতবিনিময় সভা-২০২৪” শনিবার (১৯ অক্টোবর) রংপুরের আর কে রোডস্থ এনজিও ফোরাম মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসোসিয়েশনের সভাপতি ইঞ্জি. মোহাম্মদ সিরাজুল মাওলা। রংপুর জোনের সভাপতি মো: রেজাউল হকের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসোসিয়েশনের সহ-সভাপতি টি মাশফু ববি, সাধারণ সম্পাদক মোঃ হাসিন পারভেজ, যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ ইকবাল হোসেন, যুগ্ন অর্থ সম্পাদক মোঃ মকবুল হোসেন, যুগ্ম সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হুমায়ুন কবির ভূঁইয়া, মশিউর রহমান হৃদয়, নির্বাহী সদস্য মোহাম্মদ আলী রুমি।
এছাড়া সভায় আলোচনায় অংশ গ্রহণ করেন রংপুর জোনাল কমিটির সিনিয়র সহ-সভাপতি এডভোকেট আনোয়ারুল খায়ের, সহ-সভাপতি এবিএম মনজুরুন আলম, সাধারণ সম্পাদক জনাব খন্দকার মাহমুদ এলাহি বিপ্লব, যুগ্ম সাধারণ সম্পাদক মোতাব্বির হোসেন বিদ্যুৎ, সাংগঠনিক সম্পাদক আহমেদ রহমান সাগর, যুগ্ম সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ ফিরোজ জামান, অর্থ সম্পাদক মো: হাফিজুর রহমান রিংকু, যুগ্ন অফিস সচিব ইঞ্জিনিয়ার মোঃ হারিসুল ইসলাম, প্রচার সম্পাদক মোহাম্মদ ফরহাদ হোসেন , এসোসিয়েশনের অফিস সেক্রেটারি মোঃ মোশারফ হোসেন, সিনিয়র অফিস এক্সিকিউটিভ মোহাম্মদ মুজাহিদুল ইসলাম এবং রংপুর জোনের এলপিজি অটোগ্যাস স্টেশন মালিকগণ।
সভায় স্টেশন মালিকগণ এলপিজি অটোগ্যাস শিল্পের বিকাশ, সম্ভাবনা এবং স্টেশন পরিচালনার ক্ষেত্রে যে সকল প্রতিবন্ধকতা রয়েছে তা কিভাবে দূর করা যায় সে বিষয়ে মতামত ও পরামর্শ তুলে ধরেন। এসোসিয়েশনের সভাপতি ইঞ্জিনিয়ার মোহাম্মদ সিরাজুল মাওলা, সাধারণ সম্পাদক মোঃ হাসিন পারভেজ সে অনুযায়ী এসোসিয়েশনের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার আশ্বাস প্রদান করেন এবং আগামি দিনগুলোতে এলপিজি অটোগ্যাস শিল্পের বিকাশে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
সভায় বলা হয় বিশ্বের বিভিন্ন দেশে গৃহস্থালি কাজে ব্যবহৃত সিলিন্ডার এলপিজি অটোগ্যাস স্টেশনে গ্যাস রিফিল করা হয়। আমাদের দেশে কিভাবে সকলেই বিশেষ এ সুবিধা নিতে পারে সে বিষয়ে সরকারি অনুমোদনের বিষয়ে আলোচনা ও দাবি পেশের সিদ্ধান্ত নেয়া হয়।
এ সময় উপস্থিত স্টেশন মালিকগণের সর্বসম্মতিক্রমে রাংপুর জোনাল কমিটি পুনর্গঠন করা হয়। নতুন কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হয় হাজী ফিলিং স্টেশনের স্বত্বাধিকার খন্দকার মাহমুদ এলাহি বিপ্লব এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয় পাহাড়ি এলপিজি ফিলিং স্টেশনের স্বত্বাধিকারী আহমেদ রহমান সাগর। সভায় প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং জোনাল কমিটির সদস্যবৃন্দকে সম্মাননা স্মারক হিসেবে ক্রেস্ট প্রদান করা হয়। এসময় উপস্থিত এলপিজি স্টেশন মালিকদের মাঝে ভ্রাতৃত্বের বন্ধনের এক অপূর্ব মিলন মেলার পরিবেশ তৈরি হয়।