1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
বেরোবি ও কারমাইকেলের শিক্ষার্থীদের আনন্দ মিছিল ‘ছাত্রলীগকে নিষিদ্ধের’ ঘোষণায় | দৈনিক সকালের বাণী
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন

বেরোবি ও কারমাইকেলের শিক্ষার্থীদের আনন্দ মিছিল ‘ছাত্রলীগকে নিষিদ্ধের’ ঘোষণায়

নিজস্ব প্রতিবেদক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪
  • ৩৭৩ জন দেখেছেন
আনন্দ মিছিল ‘ছাত্রলীগকে নিষিদ্ধের’ ঘোষণায়

হৈ হৈ রৈ রৈ ছাত্রলীগ গেলি কৈ, এই মুহুর্তে খবর এলো ছাত্রলীগ মারা গেলো, একটা একটা লীগ ধর ধইরা ধইরা জবাই কর, ছাত্রলীগ নিষিদ্ধের ঘোষণায় এমন স্লোগানে মিছিল করে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা।

বাংলাদেশ ছাত্রলীগ নিষিদ্ধের ঘোষণায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আনন্দ মিছিল হয়েছে। বুধবার (২৩ অক্টোবর) রাত ১১ টায় বিশ্ববিদ্যালয়ের মুল ফটকে শুরু হয়ে কামারমোর হয়ে শহীদ আবু সাঈদ গেট প্রদক্ষিণ করে মিছিলটি শেষ হয়।

 

 

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের পরপরই ঐতিহ্যবাহী কারমাইকেল কলেজ থেকে একটি মিছিল বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে । পরে তারা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের মুল ফটকে মিষ্টি বিতরণ করে। আওয়ামী লীগের ভাতৃত্বপ্রতীম সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের সন্ত্রাস বিরোধী আইনে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নিষিদ্ধ ঘোষণা করা হয়।

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্নয়ক শামসুজ্জামান রহমান সুমন বলেন, ছাত্রলীগকে নিষিদ্ধ করার পাশাপাশি আওয়ামী তথা ফ্যাসিবাদের সাথে যারা জড়িত তাদের ও বিচার করতে হবে। আর কখনও যেনো আওয়ামী লীগের মতো এমন রাজনৈতিক দল বাংলার মাটিতে জন্ম না নেয়।

এ সময় উপস্হিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র সমন্বয়ক রহমত আলী, কায়সার হোসেন, জাহিদ হাসান জয়, মো মহিউদ্দিন প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )