1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
গঙ্গাচড়ায় সাব-রেজিস্টারের অপসারণের দাবিতে মানববন্ধন | দৈনিক সকালের বাণী
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১০:১৫ অপরাহ্ন

গঙ্গাচড়ায় সাব-রেজিস্টারের অপসারণের দাবিতে মানববন্ধন

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪
  • ১৮৭ জন দেখেছেন
সাব-রেজিস্টারের অপসারণের দাবিতে মানববন্ধন

রংপুরের গঙ্গাচড়ায় সাব-রেজিস্টার রিপন চন্দ্র মন্ডলের অপসারণের দাবিতে মানববন্ধন করেছে দলিল লেখক সমিতি। সোমবার দুপুরে গঙ্গাচড়া সাব রেজিস্টার কার্যালয়ের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে দলিল লেখক সমিতির সভাপতি চাঁদ সরকার বলেন, সাব রেজিস্ট্রার দলিল লেখকগণকে প্রত্যেকটা দলিলে আইনের বিভিন্ন অজুহাত দেখিয়ে মোটা অঙ্কের টাকা দাবি করেন। তাকে টাকা দিলে দলিল হয় আর না দিলে দলিল হয় না। এতে দলিল লেখকরা প্রতিবাদ করলে তাদেরকে লাইসেন্স বাতিলের হুমকি প্রদান করেন তিনি । তিনি আরও বলেন, দলিলে কোন প্রকার ত্রুটি না থাকলেও সাব রেজিস্টার তা কৃত্রিম সংকট তৈরি করে ত্রুটি বের করে দলিল লেখকদের নিকট ঘুষ দাবি করেন। মূলত তিনি ঘুষ বাণিজ্য করার জন্যই এ ত্রুটি বের করেন।

 

 

আমরা সাব রেজিস্টারের অপসারণ না হওয়া পর্যন্ত আর দলিল সম্পাদন কাজ করবো না। তিনি আরোও বলেন, ইতিপুর্বে একাধিক প্রমানিত অভিযোগ উন্হাপন করে তার বিরুদ্ধে সকল দলিল লেখকদের স্বাক্ষরিত অভিযোগ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট দাখিল করা হয়েছে। কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা গ্রহণ না করায় আমরা সর্বশেষ কঠিন পদক্ষেপ গ্রহণ করতে বাধ্য হয়েছি। এই দুর্নীতিবাজ সাব রেজিস্টার এর অপসারণের পূর্বে গঙ্গাচড়া সাব-রেজিস্ট্রি অফিসের সকল কার্যক্রম বন্ধ থাকবে।

এ বিষয়ে আরোও বক্তব্য রাখেন দলিল লেখক সমিতির সহ-সভাপতি নুর ইসলাম নান্টু, সদস্য বুলবুল আহমেদ, জাফর আলী প্রমুখ। এ সময় সকল দলিল লেখকরা উপস্থিত ছিলেন। এদিকে সাব- রেজিস্ট্রার ও দলিল লেখকদের মুখোমুখি অবস্থানের ফলে ভোগান্তিতে পড়েছেন জমি দাতা-গ্রহীতারা। অবিলম্বে এর সুষ্ঠু সমাধান চান তারা। এ ব্যাপারে সাব রেজিস্টার রিপন চন্দ্র মন্ডল তার বিরুদ্ধে আনীত সকল অভিযোগ অস্বীকার করে বলেন, আমার বিরুদ্ধে আনীত অভিযোগ মিথ্যে বানোয়াটা, উদ্দেশ্যপ্রণোদিত ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )