1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
তারাগঞ্জে বাস চাপায় ভ্যান চালক নিহত | দৈনিক সকালের বাণী
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন

তারাগঞ্জে বাস চাপায় ভ্যান চালক নিহত

নিজস্ব প্রতিবেদক
  • আপলোডের সময় : শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪
  • ৩৫৫ জন দেখেছেন
নিহত

রংপুর-দিনাজপুর মহাসড়কে শিমু শাহেদ বাস চাপায় ব্যাটারি চালিত ভ্যান চালক নিহত হয়েছেন। শুক্রবার (৮ নভেম্বর) বিকেল তিনটার দিকে রংপুরের তারাগঞ্জ উপজেলার খাঁরুভাজ নদীর ব্রীজের উপরে ওই সড়ক দুর্ঘটনাটি ঘটে। ভ্যান চালক রহিদুল ইসলাম জাকের (৫৫) ঘটনাস্থলে মারা গেছেন। জাকের উপজেলার ইকরচালী ইউনিয়নের দক্ষিণ লক্ষিপুর গ্রামের মৃত তছির উদ্দিনের ছেলে।

 

পুলিশ সুত্রে জানা গেছে, নিহত জাকের ব্যাটারি চালিত ভ্যান চালিয়ে পরিবারের জন্য একমাত্র উপার্জন করছিলেন। নিত্য দিনের মতো জাকের সকালে খাবার খেয়ে বাড়ি থেকে তার ভ্যান নিয়ে বেড়িয়ে পড়েন। দুপুরের পরে ইকরচালী বাজারের বাসস্ট্যান্ড হতে শলেয়াশাহ বাজারের ব্রিলিয়ান গোল্ড এর যাত্রি নিয়ে নিজ এলাকায় ফেরবেন। এমন সময় খাঁরুভাজ নদীর ব্রীজের উপরে রংপুর হতে সৈয়দপুর গামী শিমু সাহেদ ( ঢাকা মেট্রো- ব- ১৫৭৩৬৩) বাস চাপায় ঘটনা স্থলেই মারা যান।

 

ইউপি সদস্য মিলন মিয়া জানান, আমার বাড়ির পাশেই জাকেরের বাড়ি, শান্ত স্বভাবের মানুষ ছিলেন তিনি। শোকের ছায়া নেমে এসেছে আজ তার পরিবারে। এমন মৃত্যু তার আমরা কখনই ভাবতে পারিনি। আল্লাহপাক তাকে ওপারে ভালো রাখুক।

 

তারাগঞ্জ হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান বলেন, বাস চাপায় ভ্যান চালক মারা গেছেন। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর ও সড়ক আইনে মামলা করা হয়েছে।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )