


জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী রুনা খান। ক্যারিয়ারে এখন পর্যন্ত অসংখ্য নাটকে অভিনয় করে দর্শকদের মন জয় করেছেন। সবসময় তিনি নিজেকে ভক্তদের মাঝে ভিন্নভাবে উপস্থাপন করে থাকেন।


এদিকে ব্লু কালারের গাউনেও রুনাকে বেশ মানিয়েছে। পোশাকের সঙ্গে ম্যাচ করে কানে পরেছে লম্বা দুল হাতে রয়েছে ব্রেসলেট। খোশ মেজাজে খোলামেলা গোলাপি রঙের গাউনে সোফায় হেলান দিয়ে বসে আছে রুনা। যা অভিনেত্রীকে বেশ আকর্ষণীয় করে তুলেছে। পায়ে পরেছে কালো রঙের হাই হিল।

পোস্টের কমেন্ট বক্সে অভিনেত্রীর রূপের প্রশংসা করেছে ভক্ত-অনুরাগীরা। ইসরাত নামে একজন ভক্ত লিখেছেন, ‘আপনার ছবিগুলো চমৎকার হয়েছে, বাংলাদেশের মধ্যে অন্যতম মডেল।’ হানিফ লিখেছেন, ‘আপনার সৌন্দর্য ওয়েস্টার্ন ও বাংলাদেশিসহ সব পোশাকে ফুটে উঠে।’ আরেকজনের ভাষ্য, ‘তুমি নিজেও জানো না তোমাকে খোলামেলা পোশাকে কত সুন্দর লাগে।’