1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
সাদুল্লাপুরে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মুয়াজ্জিন আটক | দৈনিক সকালের বাণী
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:১২ অপরাহ্ন

সাদুল্লাপুরে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মুয়াজ্জিন আটক

সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি
  • আপলোডের সময় : রবিবার, ২৮ জুন, ২০২৬
  • ১১৫ জন দেখেছেন

গাইবান্ধার সাদুল্লপুরে মক্তব পড়তে গিয়ে শিশুকে (৭) ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেঝে। এ ঘটনায় অভিযুক্ত মনির হোসেন (২২) নামের এক মসজিদের মুয়াজ্জিনকে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার সকালের দিকে দুপুরের দিকে অভিযুক্ত মনির হোসেনকে আদালতে সোপর্দ করেছে পুলিশ। এরআগে শুক্রবার বিকেলে উপজেলার কামারপাড়া ইউনিয়নের কিশামত বাগচী আকন্দপাড়া জামে মসজিদ মক্তব পড়তে গিয়ে এ ঘটনা ঘটে। আটক মনির হোসেন স্থানীয় আকন্দপাড়া জামে মসজিদের মুয়াজ্জিন ও একই এলাকার মিলন মিয়ার ছেলে।

স্থানীয়রা জানায়, শুক্রবার বিকেলের দিকে বক্তব পড়ানো শেষে সব শিক্ষার্থীকে ছেড়ে দিয়ে ৭ বছর বয়সী ভুক্তভোগী শিশুকে কৌশলে আটকে রাখনে অভিযুক্ত মুয়াজ্জিন। পরে তাকে যৌন নির্যাতনের চেষ্টা করেন। বিষয়টি তাৎক্ষণিকভাবে স্থানীয়রা জানতে পেরে তাকে আটক করেন।

পরে ভুক্তভোগী শিশুর পরিবার ৯৯৯ নম্বরে ফোন করলে পুলিশ অভিযুক্ত মনির হোসেন আটক করে থানায় নেয়। সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল ইসলাম হাবিব বলেন, শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে মনির নামের এক মুয়াজ্জিনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা হলে অভিযুক্ত আসামিকে শনিবার সকালে আদালতে সোপর্দ করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )